ইশরাক ও চাশতের নামাযের সময়, রাকাত সংখ্যা ও ফযীলত
প্রশ্নঃ ৭০৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইশরাক ও চাশতের নামাযের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়? এ নামাযের রাকাত সংখ্যা কত? কোন নামায কখন আদায় করা উত্তম? এ ছাড়া, এ নামাযগুলোর ফযীলত কী? দলীলসহ জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূলত ইশরাক ও চাশতের নামাযের ব্যাপারে হাদীসে "সালাতুত দোহা" শব্দ এসেছে। সূর্যোদয়ের পর হতে সূর্য মধ্য আকাশে আসার পূর্ব পর্যন্ত সময়কে "দোহা" বলা হয়। আর হাদীসের কোনো কোনো বর্ণনায় ‘সালাতুত দোহা’ নামাযকে ‘সালাতুল আওয়াবীন’ও বলা হয়েছে। এক কথায়, ইশরাক, চাশত, সালাতুল আওয়াবীন ও সালাতুত দোহা, এগুলো একই নামাযের চারটি নাম হিসেবে ব্যবহৃত হয়। তবে ফকীহদের মতে, ইশরাক ও চাশতের নামায দুটি পৃথক নামায। উভয় নামাযের ওয়াক্তের শুরু ও শেষ একই হলেও প্রতিটির উত্তম সময় ভিন্ন।
উল্লেখ্য, মাগরিবের পর আদায় করা নফল নামাযকেও ‘সালাতুল আওয়াবীন’ বলা হয়। যা হাদীস দ্বারা প্রমানিত।
ইশরাক ও চাশতের নামাযের সময়
সূর্যোদয়ের আনুমানিক ১৫ মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বিপ্রহরের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে। সে হিসাবে, ইশরাক ও চাশতের নামায একসাথে আদায় করা যায়। তবে ওয়াক্তের শুরুতে ইশরাকের নামায আদায় করা এবং ওয়াক্তের শেষ অর্ধেকে সলাতুদ্দুহা তথা চাশতের নামায আদায় করা উত্তম।
ইশরাক ও চাশতের রাকাত সংখ্যা
ইশরাকের নামায সর্বনিম্ন দুই রাকাত। আর সর্বোচ্চ ছয় রাকাত।
চাশতের নামায সর্বনিম্ন দুই রাকাত। আর সর্বোচ্চ বারো রাকাত।
নামায আদায়ের নিয়ম
ফজরের নামায জামা'আতে আদায়ের পর নিজের নামাযের স্থানে বসেই জিকির-আজকার, দো’আ-দরূদ, তাসবীহ পাঠ ও কুরআন তিলাওয়াতে লিপ্ত থাকবে; কোনো দুনিয়াবী কথাবার্তা বা কাজে লিপ্ত হবে না। অতঃপর সূর্যোদয়ের আনুমানিক ১৫ মিনিট পর নামাযের সময় হলে ইশরাক বা চাশতের নামায আদায় করবে।
এই নামায দ্বারা এক হজ্ব ও উমরার সওয়াব পাওয়া যায়। এই নামায দ্বারা গুনাহ মাফ হয়। এই নামায অনেক নেক আমলের জন্য যথেষ্ট হয়।
এছাড়া যদি ফজরের পর দুনিয়াবী কথাবার্তা বা কাজে লিপ্ত হয়েও পড়ে, তবুও সময় থাকার মধ্যে পরবর্তীতে ইশরাক বা চাশতের নামায আদায় করা যাবে; তবে এতে সওয়াব কিছুটা কমে যায়।
ক্বিরাআত
এ নামায যেকোনো সূরা বা ক্বিরাআত দিয়ে সাধারণ নফল নামাযের মতোই আদায় করা যায়।
ইশরাক ও চাশতের নামাযের ফযীলত
عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ، رَأَى قَوْمًا يُصَلُّونَ مِنَ الضُّحَى فَقَالَ أَمَا لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلاَةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ . إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ الأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ " .
কাসিম আশ-শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত যে, যায়দ ইবনে আরকাম (রাযিঃ) একদল লোককে ‘দুহা’ নামায আদায় করতে দেখে বললেন, ওহে! এরা তো জানে না যে, এ সময় ছাড়া অন্য সময় নামায আদায় করাই বেশী ফযীলতের। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আল্লাহর দিকে ধাবিতদের নামাযের ওয়াক্ত উট শাবকের পায়ে গরম সেকা লাগার সময় হয়ে থাকে। সহীহ মুসলিম, হাদীস নং: ৭৪৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو ظِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ " . قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ " .
আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের নামায আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর যিক্র করবে এবং এরপর দু’রাকআত নামায আদায় করবে, তার জন্য একটি হজ্জ ও উমরা পালনের সাওয়াব হবে। আনাস (রাযিঃ) বলেনঃ রাসূল (ﷺ) বলেছেনঃ ঐ ব্যক্তির জন্য হজ্জ ও উমরার পরিপূর্ণ সাওয়াব হবে, পরিপূর্ণ সাওয়াব হবে, পরিপূর্ণ সাওয়াব হবে। জামে' তিরমিযী, হাদীস নং: ৫৮৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ زَبَّانَ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَعَدَ فِي مُصَلاَّهُ حِينَ يَنْصَرِفُ مِنْ صَلاَةِ الصُّبْحِ حَتَّى يُسَبِّحَ رَكْعَتَىِ الضُّحَى لاَ يَقُولُ إِلاَّ خَيْرًا غُفِرَ لَهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ " .
সাহল ইবনে মুআয (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন ব্যক্তি ফজরের নামাযের পর ভালো কাজে লিপ্ত থেকে সূর্য একটু উপরে উঠার পর দুই রাকআত নামায আদায় করে, তবে তার সমস্ত গুনাহ মার্জিত হবে। যদিও এর পরিমাণ সাগরের ফেনার চাইতেও অধিক হয়। সুনানে আবু দাউদ, হাদিস নং: ১২৮৭
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السِّمْنَانِيُّ، حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " عَنِ اللَّهِ، عَزَّ وَجَلَّ أَنَّهُ قَالَ ابْنَ آدَمَ ارْكَعْ لِي مِنْ أَوَّلِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ أَكْفِكَ آخِرَهُ "
আবু দারদা ও আবু যর (রাযিঃ) এর বরাতে রাসূল (ﷺ) সূত্রে আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ হে আদম সন্তান! তুমি দিনের শুরুতে আমার জন্য চার রাক’আত (নফল) আদায় করে নাও, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জামে' তিরমিযী,
হাদীস নং: ৪৭৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيٌّ، - وَهُوَ ابْنُ مَيْمُونٍ - حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدُّؤَلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " يُصْبِحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْىٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى " .
আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন ভোরে উঠে, তখন তার প্রতিটি জোড়ার উপর একটি সাদ্কা রয়েছে। প্রতি সূবহানাল্লাহ সাদ্কা, প্রতি আলহামদুলিল্লাহ সাদ্কা, প্রতি লা-ইলাহা ইল্লাল্লাহ সাদ্কা, প্রতি আল্লাহু আকবার সাদ্কা, আমর বিল মা’রুফ (সৎকাজের আদেশ) সাদ্কা, নাহী আনিল মুনকার (অসৎকাজের নিষেধ) সাদ্কা। অবশ্য চাশতের সময় দু রাকআত নামায আদায় করা এ সবের পক্ষ থেকে যথেষ্ট। সহীহ মুসলিম, হাদীস নং: ৭২০
معالم السنن شرح سنن ابی داؤد
"عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم قال: يصبح على كل سلامى من بني آدم صدقة فتسليمه على من لقي صدقة وأمره بالمعروف صدقة ونهيه عن المنكر صدقة وإماطة الأذى عن الطريق صدقة وبضعته أهله صدقة ويجزي من ذلك كله ركعتا الضحى.قلت: السلامى عظام أصابع اليد والرجل ومعناه عظام البدن كلها يريد أن في كل عضو ومفصل من بدنه عليه صدقة." (كتاب الصلاة، ومن باب من
فاتته متى يقضيها، ج:١، ص:٢٧٨، ط:المطبعة العلمية حلب)
الزهد و الرقائق لابن المبارك: (رقم الحدیث: 1259)
أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ يُحَدِّثُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى مَا بَيْنَ الْمَغْرِبِ إِلَى صَلَاةِ الْعِشَاءِ، فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ» .
مصنف ابن أبي شيبة: (رقم الحدیث: 5922)
حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: نا مُوسَى بْنُ عُبَيْدَةَ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عمرو ، قَالَ: «صَلَاةُ الْأَوَّابِينَ، مَا بَيْنَ أَنْ يَلْتَفِتَ أَهْلُ الْمَغْرِبِ، إِلَى أَنْ يَثُوبَ إِلَى الْعِشَاءِ» .
الاستذکار لابن عبد البر
"وحديث أبي ذر أيضا أوصاني خليلي بثلاث لا ندعهن إن شاء الله أبدا صلاة الضحى وصيام ثلاثة أيام من كل شهر والوتر قبل النوم." (كتاب صلاة الجماعة، باب صلاة الضحى، ج:٢، ص:٢٦٦، ط:دار الكتب العلمية بيروت)
المعجم الأوسط للطبراني
"عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: إن في الجنة بابا يقال له: الضحى، فإذا كان يوم القيامة نادى مناد: أين الذين كانوا يديمون على صلاة الضحى؟ هذا بابكم فادخلوه برحمة الله." (باب الميم، من اسمه: محمد، ج:٥، ص:١٩٥، ط:دار الحرمين القاهرة)
وفیہ ایضاً: "عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا يحافظ على صلاة الضحى إلا أواب." (باب الميم، من اسمه علي، ج:4، ص:159، ط:دار الحرمين القاهرة)
فتاوی شامی
"وفي المنية: أقلها ركعتان وأكثرها اثني عشر، وأوسطها ثمان وهو أفضلها، كما في الذخائر الأشرفية؛ لثبوته بفعله وقوله عليه الصلاة والسلام". (كتاب الصلاة، باب الوتر والنوافل، ج:٢، ص:٢٣، ط:دار الفكر بيروت)
فتاوی شامی
"(و) ندب (أربع فصاعداً في الضحى) على الصحيح من بعد الطلوع إلى الزوال، ووقتها المختار بعد ربع النهار. وفي المنية: أقلها ركعتان وأكثرها اثني عشر، وأوسطها ثمان وهو أفضلها، كما في الذخائر الأشرفية؛ لثبوته بفعله وقوله عليه الصلاة والسلام". (باب الوتر والنوافل، کتاب الصلاۃ، جلد۲، ص:۲۲، ط: دار الفکر بیروت)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন