প্রশ্নঃ ৭২৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
এশার সালাতে বেতরের সময় আমি যদি ভুল করে তৃতীয় রাকাআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে দোয়া কূনুত না পরেই যদি রুকু, সিজদাহ্ করি তাহলে সিজদাহ্ সাহু করা যাবে???
উত্তর জানাবেন। ধন্যবাদ
১০ জুলাই, ২০২১
ঢাকা
৩৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়া আলাইকুমুস সালাম,
বিতর নামাযে ভুলে দোয়ায়ে কুনুত ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
সিজদায়ে সাহু করলে নামায হয়ে যাবে।
আর সাহু সিজদা না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে। কারণ, দুআয়ে কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে যাওয়ার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হয়।
উল্লেখ্য, দুআ কুনূত না পড়ে ভুলে যদি রুকুতে চলে যায় তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, সে দুআ কুনূতের জন্য রুকু থেকে ফিরে আসবে না; বরং যথারীতি বাকি নামায পূর্ণ করে সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করবে। অবশ্য কেউ যদি রুকু থেকে উঠে গিয়ে দুআ কুনূত পড়ে তাহলে সে পুনরায় রুকু করবে না। কারণ রুকু থেকে উঠে দুআ কুনূত পড়ার দ্বারা পূর্বের রুকু বাতিল হয়ে যায় না। কিন্তু এক্ষেত্রেও সিজদায়ে সাহু করতে হবে। (মাসিক আলকাউসার)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ইফতা বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন