প্রশ্নঃ ৭৭৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
আমরা যখন জামাতের সাথে নামাজ আদায় করতে যাই, একটা ওয়াজে শুনলাম যতটুকুই হোক তা জামাতে আদায় করা। দেখা যায় আমরা এক রাকাতের রুকূ পাই না এখন আমার প্রশ্ন হলো, আমি কি পরবর্তী রাকাতে অংশগ্রহণ করবো নাকি রুকূ ছাড়া রাকাতের বাকি অংশে যোগ দিবো আর দিলে কি আমার নামাজ আদায় হয়ে যাবে নাকি সেই রাকাত আবার সালাম শেষে পুনরায় আদায় করতে হবে?
প্রশ্নটি কঠিন হলেও এর সমাধান কি দয়াকরে জানান। কারণ, আমি প্রায়ই এমনটা অবস্থায় পড়ি কিন্তু মনে সংকোচ থাকার কারণে হয় পরের রাকাতে অংশগ্রহণ শুরু করি না হয় সেই রাকাত পুনরায় আদায় করি।
৩ আগস্ট, ২০২১
নোয়াখালী
১৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
و عَلَيْــــــــــــــــــــكُمْ السلام ورحمة الله
*রুকু না পেলে কিছু মানুষ জামাতে শরীক না হয়ে এমনিই দাঁড়িয়ে থাকে। ইমাম যখন চলমান রাকাত শেষ করে পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান তখন সে নামাযে শরীক হয়। এ পদ্ধতিটি ঠিক নয়।
হাদীস শরীফে এসেছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
مَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَاقْضُوا.
অর্থাৎ তোমরা ইমামকে যে অবস্থায় পাও নামাযে শরীক হয়ে যাও, আর যতটুকু ছুটে গেছে তা (জামাত শেষে) আদায় কর। -সহীহ বুখারী, হাদীস ৬৩৬
সুতরাং আপনি ইমামকে যে অবস্থায়ই পাবেন ইমামের ইক্তিদা করে নামাযে শরীক হয়ে যাবেন। রুকুতে পেলে রুকুতে, রুকুতে না পেলে কাওমাতে আর সেজদায় পেলে সরাসরি সেজদায় শরীক হয়ে যাবেন।
ইমামের পরবর্তী রাকাতে দাড়ানোর জন্য অপেক্ষা করবেন না।
**আর যেহেতু আপনি ইমামকে রুকুতে পাননি তাই সে রাকাত ইমামের সালাম শেষে পুনরায় আদায় করতে হবে। কারণ, রাকাত পাওয়ার জন্য ইমামকে রুকুতে পাওয়া শর্ত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ইফতা বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন