প্রশ্নঃ ৮১৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেব হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে চাই। সেটা হল আমরা জানি কোরআন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীজী সাঃ এর কাছে নাযিল করেছেন। আর হাদিস কিভাবে আসলো এটা একটু বিস্তারিতভাবে জানতে চাই।
২৩ আগস্ট, ২০২১
নড়াইল
১৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উঃ-আসসালামু আলাইকুম
উৎসমূল এর দিক থেকে কোরআন-হাদিস উভয়টি আল্লাহ তা’য়ালার বাণী। তবে পারিভাষিকভাবে কোরআন বলা হয়- যা জিবরাইল(আ.)এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নাযিল হয়েছে। আর হাদীস বলা হয়- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কাজ এবং মৌন সমর্থনকে। পারিভাষিক দিক ছাড়াও উভয়ের মধ্যে পার্থক্য হলো- কোরআনের শব্দ এবং অর্থ আল্লাহ তায়ালার পক্ষ থেকে জিব্রাইল(আ.)-এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নাজিলকৃত বাণী। আর হাদিস হচ্ছে- আল্লাহ তা’য়ালার কথাগুলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব শব্দে আমাদের সামনে ব্যক্ত করেছেন। অর্থাৎ শরয়ী আহকামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছুই বলেননি। যেমনিভাবে আল্লাহ তা'আলা বলেন-
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
অর্থ: সে তার নিজ খেয়াল-খুশী থেকে কিছু’ই বলেন না।(সূরা নাজম-৩)
অতঃপর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা,কাজ ও সমর্থনগুলোকেই সাহাবায়ে কেরাম ও তৎপরবর্তী ওলামায়ে কেরাম ক্রমান্বয়ে সংরক্ষণ করে আসছেন। আর এভাবে’ই আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। তবে হাদিসের মধ্যে স্তরভেদে আবার বিভিন্ন প্রকার রয়েছে। সেগুলি বিস্তারিত জানতে হাদিস সংকলনের ইতিহাস বিষয়ক বিভিন্ন কিতাবাদি অধ্যায়ন করুন।
((সুরা : নহল, আয়াত: ৪৪ সুরা : আহজাব, আয়াত ২১, সুরা : বাকারা, আয়াত : ১২৯,তানযিমুল আশতাত, মুকাদ্দামাতুল মিশকাত-১/৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন