ICU তে বেহুশ থাকা রোগীর নামাজের বিধান
প্রশ্নঃ ৮৭৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সমস্ত রোগী icu থাকেন। তাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা একেবারে বেহুশ হয়ে যান। তাদের নামাযের হুকুম কি হবে ?
অনেকে এরকম থাকেন যারা কথা বলতে পারেন না। কোনো কাজ করতে পারেন না। তাকাতেও পারেন না। কিন্তু তার মধ্যে অনুভূতি কাজ করে । এ অবস্থায় তার নামাজগুলোর হুকুম কি হবে ? কাযা করতে হবে ? নাকি করতে হবেনা। মোট কথা icu রোগীদের নামাযের হুকুমটা বলে দিলে উপকৃত হবো।
২৫ জুন, ২০২৪
মাধবদী
১২৪ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ICU তে যেসব রোগী বেহুশ হয়ে আছে, বেহুশ অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গেলে এই নামাজগুলো কাযা করতে হবে না। এর চেয়ে কম সময় বেহুশ থাকলে সুস্থ হওয়ার পর এই নামাজগুলো কাযা করবে।
যেসব রোগী হুস থাকলেও সম্পূর্ণ নিস্তেজ হয়ে আছে। সময়ের হিসেব নেই। নিকটাত্মীয়দেরকেও চিনতে পারছে না। তারাও এক প্রকারের বেহুশ।
আর যাদের সময় জ্ঞান রয়েছে। নিকটাত্মীয়দেরকে চিনতে পারছে। সামান্য হলেও প্রাণচঞ্চলতা আছে। তারা অন্যের সাহায্যে হলেও তায়াম্মুম করে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নেবে।
নিতান্তই দুর্বলতার কারণে কিছুই করতে/পড়তে পারছে না, এমন হলে, পরবর্তীতে কাযা করে নেবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন