প্রশ্নঃ ৮৮৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাদের মসজিদের ইমাম ঘোষণা দিয়েছেন যে, জামায়াতে সালাত আদায়ের সময় সালাতের শেষে ইমামের সাথে সাথে যদি কেউ সালাম না ফিরায় তাহলে তার সালাত নাকি সম্পুর্ণ হবে না।
তিনি এটিও বলেছেন যে, উক্ত সালাত আদায়কারী ব্যক্তির যদি শেষ বৈঠক এর দোয়া সমুহ সম্পুর্ণ নাও করতে পারে ঐ মুহুর্তে তবুও তাকে ইমামের সালাম ফিরানোর সাথে সাথে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।
বিষয়টি কতটা সত্য একটু বললে অনেক উপকৃত হব।
বিঃদ্রঃ উক্ত ইমাম খুব দ্রুত নামায পড়ান।
২১ সেপ্টেম্বর, ২০২১
৪১০৬১ Mönchengladbach
২৩ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুক্তাদী আত্তাহিয়্যাতু শেষ করার পর দরুদ শরীফ দোয়া মাসূরা শেষ করতে পারেনি এই মুহূর্তে ইমাম সালাম ফেরালে মুক্তাদী ইমামের অনুসরণ করে সালাম ফিরাবে। যেহেতু দুরূদ শরীফ ও দোয়া মাসূরা পড়া সুন্নত। আর ইমামের অনুসরণ করা ওয়াজিব। এজন্য সুন্নত স্থগিত রেখে ওয়াজিব আদায় করতে যাবে।
আর যদি মুক্তাদী আত্তাহিয়াতু শেষ করার আগেই ইমাম সালাম ফেরায়, তবে মুক্তাদী ইমামের অনুসরণ করবে না। বরং আত্তাহিয়্যা শেষ করবে এরপর সালাম ফিরাবে। যেহেতু আত্তাহিয়্যাতু পড়া ওয়াজিব।
ইমামদের জন্য উচিত ধীরেসুস্থে নামাজ পড়ানো। যেন মুসল্লিদের মাঝে যারা ধীরে সুস্থে পড়তে চায় তারাও সুন্নত তরিকায় শুদ্ধভাবে সবগুলো দোয়া পরিপূর্ণভাবে পড়তে পারে।
وَاتَّفَقَ الْفُقَهَاءُ عَلَى أَنَّ الْمُقْتَدِيَ يُتَابِعُ الإِْمَامَ فِي السَّلاَمِ، بِأَنْ يُسَلِّمَ بَعْدَهُ، وَصَرَّحَ الْحَنَفِيَّةُ: أَنَّهُ لَوْ سَلَّمَ الإِْمَامُ قَبْل أَنْ يَفْرُغَ الْمُقْتَدِي مِنَ الدُّعَاءِ الَّذِي يَكُونُ بَعْدَ التَّشَهُّدِ، أَوْ قَبْل أَنْ يُصَلِّيَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّهُ يُتَابِعُ الإِْمَامَ فِي التَّسْلِيمِ.
—আল মাওসূআ আল ফিকহিয়্যাহ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন