মাসবুক ও লাহেক কাকে বলে?
প্রশ্নঃ ৯৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্রদ্ধেয় শায়খ! আমার প্রশ্ন হল মাসবুক ও লাহেক কাকে বলে? এবং বিস্তারিতভাবে তাদের নামাজ পড়ার পদ্ধতি জানতে চাচ্ছিলাম।
১৮ ডিসেম্বর, ২০২৩
ঢাকা
১৩২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাসবুক ওই মুসল্লিকে বলে যিনি ইমামের সাথে নামাজের শুরুর কিছু অংশে শরিক ছিলেন না।
তার নামাজের পদ্ধতি হলো, তিনি নামাজে ইমাম সাহেবকে যেখানেই পাবেন আল্লাহু আকবার বলে শরিক হয়ে যাবেন এবং ইমাম সাহেব সালাম ফেরানোর পর তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে সানা, আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে নামাজ শুরু করে ছুটে যাওয়া নামাজ পূর্ণ করবেন।
আর লাহেক ওই মুসল্লিকে বলে যিনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে শরিক ছিলেন কিন্তু মাঝখানে অযু ভেঙ্গে যাওয়ার কারণে কিংবা ঘুমিয়ে পড়ার কারণে নামাজের কিছু অংশ ছুটে গিয়েছে।
তার নামাজের পদ্ধতি হলো, অজু করে আসার পর কিংবা জাগ্রত হওয়ার পর তিনি প্রথমে কেরাত ব্যতীত অবশিষ্ট আমলগুলো তথা রুকু সাজদা এবং তাশাহুদ পূর্ণ করে ইমামের সাথে শরিক হয়ে নামাজ পূর্ণ করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদরাসা, মোহাম্মদপুর
বাইতুল কুরআন মাদরাসা, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন