প্রবন্ধ
মিনায় হাজীদের জন্য করণীয় ও গুরুত্বপূর্ণ পরামর্শ
২৬ এপ্রিল, ২০২৬
২৮১৩
০
সম্মানিত হাজী সাহেবগণ মিনায় কি করবেন?
১. আল্লাহর উপর তাওয়াক্কুল করুন প্রতিটি কাজে।
২. প্রতিমুহূর্তে সবর তথা ধৈর্য্য ধারণ করুন।
[প্রিয় নবী ﷺ ও তাঁর সোয়া লাখ সাহাবায়ে কেরাম সামান্য কয়েকটি উট, ঘোড়া ও অল্প কিছু খাবার সাথে নিয়ে হেঁটে হেঁটে পুরো হজ্বের কাজ শেষ করেছিলেন।
সে তুলোনায় বর্তমান আধুনিক যুগের যানবাহন, পর্যাপ্ত খাবার ও পানি এবং খাদেম পাচ্ছেন আপনি।]
৩. বেশি বেশি তালবিয়া পড়ুন -
لبّيك اللّٰهم لبّيك، لبّيك لا شريك لك لبّيك، إنّ الحمد والنّعمة لك والمُلك، لا شريك لك
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক, লাব্বায়িকা লা-শারীকা লাকা লাব্বায়িক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকাওয়াল মূলক, লা-শারীকা লাক।
৪. মিনায় ৮ তারিখ ফজর থেকে ইশা এবং ৯ তারিখ ফজর পড়ুন।
৫. পবিত্র কুরআন তিলাওয়াত, ইস্তিগফার, যিকির, নিজের জন্য, দুআ প্রার্থীদের জন্য ও সকল মুসলিমদের জন্য দুআ করুন।
৬. প্রিয় নবী ﷺ এর উপর দুরুদ সালাম পড়ুন।
اللهم صلّ على محمّد النبي الامّيّ وعلى اٰله واصحابه وسلّم تسليما
আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়াআলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া সাল্লিম তাসলীমা।
৭. আলিমদের কাছ থেকে হজ্জের তা’লীম গ্রহণ করুন।
[মিনায় একত্র হওয়ার মৌলিক উদ্দেশ্যের মধ্যে একটি হলো আগামীকাল থেকে হজের গুরুত্বপূর্ণ আমলগুলোর দিকনির্দেশনা ও তা’লীম দেয়া। সুতরাং খুব গুরুত্বের সাথে প্রাজ্ঞ আমলওয়ালা আলেমদের কাছ থেকে হজ্জের তা’লীম গ্রহণ করুন।]
💝আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:💝
১. মিনা ও আরাফার খিমা নং, রোড নং কাগজে লিখে নিন।
২. পর্যাপ্ত পানি পান করুন।
৩. রৌদ্রে ছাতা ব্যবহার করুন।
৪. রৌদ্রে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।
৫. হাঁটতে আরাম ও মজবুত টাইপের স্যান্ডেল ব্যবহার করুন।
৬. লম্বা পথ হাঁটতে গেলে ৪০ মিনিট পর ১০ মিনিট বিরতি নিন, পানি পান করুন।
৭. পিঠের ব্যাগে সর্বোচ্চ ৭ কেজি বহন করতে পারেন।
৮. মোবাইলে চার্জ দিয়ে নিন।
৯. গ্রুপ লিডারের মোবাইল নম্বর গলায় ঝুলানো কার্ডের উল্টা পিঠে লিখে নিন।
১০. ঘনিষ্ঠ সাথী এবং রুমমেটের মোবাইল নাম্বার লিখে নিন।
১১. মহিলা হাজীদের তাবুতে আপনি মাহরাম হলেও উঁকি দেওয়া থেকে বিরত থাকুন। ফোনে যোগাযোগ করুন।
১২. নুসুক কার্ড, বাংলাদেশ হজ্ব মিশন কার্ড ও হোটেলের কার্ডগুলো একত্রে রাখুন।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
গোল্ডেন রেশিও এবং কা‘বা শরীফ পৃথিবীর নাভি কি না- এ প্রসঙ্গ
গোল্ডেন রেশিও এবং কা‘বা শরীফ পৃথিবীর নাভি কি না- এ প্রসঙ্গ মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন “গোল্ডেন...
যিয়ারতে বাইতুল্লাহ : মুমিনের সাধ, মুমিনের স্বপ্ন
...
گنبدِ خضراء (علیٰ صاحبہا الصلوٰۃ والسلام) کی حفاظت میں علامہ شبیراحمد عثمانی رحمۃ اللہ علیہ کا کردار
۱۳۴۳ ھ میں سعودی فرماں روا عبدالعزیز بن سعود کی حکومت نے مذہبی حوالے سے جو متنازع اقدامات کیے، ان می...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন