সন্তান লাভের জন্য রুকইয়া
সমস্যা স্বামী-স্ত্রী উভয়েই শারীরিকভাবে সুস্থ, সন্তান ধারণে সক্ষম এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়লেও দীর্ঘদিন সন্তান না হলে শরয়ী রুকইয়াহ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, সব ক্ষেত্রে জাদু, জ্বিন বা বদনজরই কারণ নয়। অনেক সময় সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাঁর হিকমত অনুযায়ী সন্তান দান বিলম্বিত করেন। সম্ভাব্য লক্ষণ: * দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও সন্তান না হওয়া। * গর্ভধারণ হলেও বারবার অল্প সময়ের মধ্যে গর্ভপাত হয়ে যাওয়া। * অকারণ মানসিক অশান্তি বা অস্থিরতা অনুভব করা। * অহেতুক কান্না পাওয়া। * তলপেট বা কোমরে ব্যথা অনুভব করা। * বারবার দুঃস্বপ্ন দেখা। দ্রষ্টব্য: এসব লক্ষণ থাকলেই জাদু বা জ্বিনের প্রভাব রয়েছে,এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। তাই প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার পাশাপাশি শরয়ী রুকইয়াহ করা উচিত। রুকইয়াহ: প্রথমে জাদুর রুকইয়াহ নিয়মিত করুন। যদি দীর্ঘদিন রুকইয়াহ করার পরও কোনো উপকার না হয় এবং জ্বিনের প্রভাবের শক্তিশালী আলামত বিদ্যমান থাকে, তাহলে অভিজ্ঞ ও শরয়ী নীতিমালা অনুসরণকারী কোনো রাকির মাধ্যমে রুকইয়াহ করানো যেতে পারে। আল্লাহ তাআলা চাইলে এর মাধ্যমে জাদু বা জ্বিনজনিত সমস্যা দূর হতে পারে। ইনশাআল্লাহ।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে