মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৫৩
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : উওয়ায়মির আজলানী (রা) ও তার স্ত্রীর লি'আন-এর ঘটনা।
৫৩। সা'ঈদ ইবন জুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে লি'আন করে (তার বিধান কি?)। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বনূ 'আজলানের দুই স্বামী স্ত্রীকে পৃথক করে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদের দু'জনের একজন মিথ্যাবাদী, অতএব তোমাদের কেউ কি তাওবা করবে? এ কথা তিনি তিনবার বললেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
كتاب اللعان
باب قصة عويمر العجلاني مع زوجته في اللعان
عن سعيد بن جبيرقال قلت لابن عمر رجل لاعن امرأته فقال فرسق رسول الله صلى الله عليه وسلم بين أخوي العجلان وقال إن أحدكما كاذب فهل منكما تائب ثلاثا