মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৫২
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : উওয়ায়মির আজলানী (রা) ও তার স্ত্রীর লি'আন-এর ঘটনা।
৫২। ইবন শিহাব (র) থেকে বর্ণিত যে, তাকে সাহল ইবন সা'দ সংবাদ দিয়েছেন যে, উওয়ায়মির আজলানী (রা) হযরত 'আসিম ইবন 'আদী আনসারী (রা)-এর নিকট এসে বললেন, হে 'আসিম! আপনি এ সম্বন্ধে কি বলেন যে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তিকে (আপত্তিকর অবস্থায়) দেখে তবে সে কি তাকে হত্যা করবে আর এর পরিবর্তে কি তোমরা তাকে হত্যা করবে, নাকি সে অন্য কিছু করবে? হে 'আসিম! তুমি আমার পক্ষ হতে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা কর। 'আসিম (রা) নবী (ﷺ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। কিন্তু রাসূলূল্লাহ এটাকে অপছন্দ করলেন এবং খারাপ ভাবলেন। এটা দেখে 'আসিম (রা)-এর কষ্ট অনুভূত হল। বর্ণনাকারী ইসহাক বলেন, ('আসিম (রা) এ জন্য কষ্ট পেলেন যে,) তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এ বিষয়ে কিছু শুনতে পান নি। তারপর 'আসিম (রা) বাড়ি ফিরলে উওয়াইমির (র) তার নিকট এসে জিজ্ঞাসা করলেন, হে 'আসিম! রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে কী বলেছেন? 'আসিম (রা) উওয়াইমির (র)-কে বললেন, তুমি আমার নিকট কল্যাণকর কিছু নিয়ে আসনি, রাসূলুল্লাহ (ﷺ)র এই কথা বলাকে অপছন্দ করলেন। উওয়ায়মির (রা) বললেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করব। (বর্ণনাকারী বলেন), এরপর উওয়ায়মির (রা) আসলেন এবং মানুষের মধ্যভাগে উপস্থিত নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে রাসূলূল্লাহ-কে বললেন, আপনি এ সম্বন্ধে কি বলেন যে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যাক্তিকে (আপত্তিকর অবস্থায়) দেখে তবে সে কি তাকে হত্যা করবে আর এর পরিবর্তে কি আপনারা তাকে হত্যা করবেন, নাকি সে অন্য কিছু করবে? রাসূলূল্লাহ তাকে বললেন, তোমার ও তোমার স্ত্রী যে অন্য কিছু করবে? রাসূলূল্লাহ তাকে বললেন, তোমার ও তোমার স্ত্রী সম্বন্ধে ওহী অবতীর্ণ হয়েছে। সুতরাং তুমি তাকে নিয়ে এসো। বর্ণনাকারী সাহল ইবন সা'দ (র) বলেন, এরপর তারা উভয়ে লি'আন করল, আমি সে সময় অন্যান্য লোকের সঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। যখন তারা লি'আন করে নিল উওয়ায়মির (রা) বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যদি আমি তাকে রেখে দেই তবে তো আমি তাকে মিথ্যা দোষারোপকারী সাব্যস্ত হব। এই বলে তিনি তাকে তিন তালাক দেন; রাসূলুল্লাহ (ﷺ) তাকে এ বিষয়ে নির্দেশ দেওয়ার পূর্বেই। অন্য বর্ণনায় অতিরিক্ত আছে, এটাই (পরবর্তী) লি'আনকারীদের জন্যও নিয়মে পরিণত হল। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, স্ত্রীলোকটির প্রতি লক্ষ্য রাখবে; যদি সে কৃষ্ণকায়, কালো চোখ ও বিশাল নিতম্ব বিশিষ্ট সন্তান প্রসব করে তবে মনে করব যে, সে (উওয়ায়মির) সত্য বলেছে। আর যদি সে ওহরার (গিরগিটির সদৃশ বিষাক্ত প্রাণীবিশেষ) ন্যায় লালবর্ণ বিশিষ্ট সন্তান প্রসব করে তবে মনে করব যে, সে মিথ্যাবাদী বর্ণনাকারী বলেন, পরবর্তীতে সে (স্ত্রীলোক) মন্দগুণবিশিষ্ট সন্তান প্রসব করে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, মালিক)
كتاب اللعان
باب قصة عويمر العجلاني مع زوجته في اللعان
عن ابن شهاب أن سهل بن سعد أخبره أن عويمر العجلاين جاء إلى عاصم بن عدي الأنصاري فقال يا عاصم أرأيت رجلا وجد مع امرأته رجلا أيقتله فتقتلونه أم كيف يفعل؟ سل لي عن ذلك يا عاصم رسول الله صلى الله عليه وسلم، فسأل عاصم النبي صلى الله عليه وسلم عن ذلك فكره رسول الله صلى الله عليه وسلم المسائل وعابلها حتى كبر على عاصم مما يسمع قال إسحاق ما سمع من رسول الله صلى الله عليه وسلم فلما رجع عاصم إلى أهله جاءه عويمر فقال يا عاصم ماذا قال لك رسول الله صلى الله عليه وسلم؟ قال عاصم لعويمر لم تأتني بخير فكره رسول الله صلى الله عليه وسلم المسألة التي سألته عنها، فقال عويمر والله لا أنتهي حتى أسأله عنها، فأقبل عويمر حتى أتى النبي صلى الله عليه وسلم وسط الناس فقال لرسول الله صلى الله عليه وسلم أرأيت رجلا وجد مع امرأته رجلا أيقتله فتقتلونه أم كيف يفعل؟ فقال له رسول الله صلى الله عليه وسلم قد أنزل الله فيك وفي صاحبتك فائت بها، قال سهل بن سعد فتلاعنا وأنا مع الناس عند رسول الله صلى الله عليه وسلم فلما فرغا قال عويمر كذبت عليها يا رسول الله إن أمسكتها فطلقها ثلاثا قبل أن يأمره رسول الله صلى الله عليه وسلم (زاد في رواية) قال فصارت سنة في المتلاعنين قال فقال رسول الله صلى الله عليه وسلم أبصروها فإن جاءت به اسحم ادعج العينين عظيم الأيتين فلا أراه إلا قد صدق، وإن جاءت به أحمر كأنه وحرة فلا أراه إلا كاذبا، قال فجاءت به على النعت والمكروه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা