মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৬০
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: লি'আনকারী মহিলাকে খোরপোষ দিতে হবে না এবং তাকে (ব্যভিচারের) অপবাদ দেয়া যাবে না আর তার সন্তানকে পিতার সংগে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে না।
৬০। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে লি'আন করল এবং স্ত্রীর প্রসবকৃত সন্তানকে সে অস্বীকার করল। এ জন্য রাসূলূল্লাহ তাদের উভয়কে পরস্পর হতে পৃথক করে দেন এবং সন্তানকে মায়ের সঙ্গে মিলিয়ে দেন।
(বুখারী, মুসলিম, মালিক, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
كتاب اللعان
باب سقوط نفقة الملاعنة وعدم قذفها وأن لا يدعى ولدها لأب
عن ابن عمرأن رجلا لاعن امرأته وانتفى من ولدها ففرق رسول الله صلى الله عليه وسلم بينهما فألحق الولد بالمرأة
tahqiqতাহকীক:তাহকীক চলমান