মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৬১
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: লি'আনকারী মহিলাকে খোরপোষ দিতে হবে না এবং তাকে (ব্যভিচারের) অপবাদ দেয়া যাবে না আর তার সন্তানকে পিতার সংগে সম্বন্ধযুক্ত করে ডাকা যাবে না।
৬১। 'আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লি'আনকারী স্বামী-স্ত্রী সন্তানের ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে, সে তার মায়ের ওয়ারিস হবে এবং মা তার ওয়ারিস হবে। যে ব্যক্তি তাকে (মাকে) সন্তানের ব্যাপারে অপবাদ দিবে তাকে আশিটি বেত্রাঘাত করা হবে। আর যে ব্যক্তি সন্তানকে 'ব্যাভিচারের সন্তান' বলে ডাকবে তাকেও আশিটি বেত্রাঘাত করা হবে।
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
كتاب اللعان
باب سقوط نفقة الملاعنة وعدم قذفها وأن لا يدعى ولدها لأب
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قضى رسول الله صلى الله عليه وسلم في ولد المتلاعنين أنه يرث أمه وترثه ومن قفاها به جلد ثمانين ومن دعاه ولد زنا جلد ثمانين