মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৬৩
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল-এর যুগে কখন এবং কোথায় লি'আন সংঘটিত হয়েছিল?
৬৩। সাহল ইবন সা'দ ইবন সা'ঈদী (রা) থেকে বর্ণিত যে, যখন নবী (ﷺ) দুই স্বামী স্ত্রীর মধ্যে লি'আন-এর বিধান জারি করছিলেন তখন তিনি তার নিকট উপস্থিত ছিলেন। (তিনি বলেন,) স্বামী স্ত্রী দু'জন রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে লি'আন করে। আমি তখন পনের বছর বয়সের বালক। পুরুষ লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যদি আমি তাকে রেখে দেই তবে তো আমি তাকে মিথ্যা দোষারোপকারী সাব্যস্ত হব। বর্ণনাকারী বলেন, এরপর মহিলা এমন সন্তান জন্ম দেয়, যাকে সে লোক অপছন্দ করে।
(বুখারী, মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب اللعان
باب تحديد الزمان والمكان الذي حصل فيه اللعان على عهد رسول الله صلى الله عليه وسلم
عن سهل بن سعد الساعدي أنه شهد النبي صلى الله عليه وسلم في المتلاعنين فتلاعنا على عهد رسول الله صلى الله عليه وسلم قال وأنا ابن خمس عشرة قال يا رسول الله إن أمسكتها فقد كذبت عليها، قال فجاءت به للذي يكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৩ | মুসলিম বাংলা