মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৬২
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: লি'আনকারী স্বামী স্ত্রী কখনো (বিবাহে) একত্র হতে পারবে না আর মহিলা স্বীয় মহরের অধিকারী হবে।
৬২। সা'ঈদ ইবন জুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) লি'আনকারী স্বামী স্ত্রীকে বলেছেন, তোমাদের (কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী সে) হিসাব আল্লাহ নিবেন। তোমাদের মধ্যে একজন তো অবশ্যই মিথ্যাবাদী। (বর্ণনাকারী বলেন, এরপর তিনি স্বামীকে বললেন,) তোমার তার ওপর কোন কর্তৃত্ব নেই। সে বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! তার নিকট আমার মাল রয়েছে। তিনি বললেন, তার নিকট তুমি কোন মাল পাবে না। যদি তুমি তার ব্যাপারে সত্য বলে থাক, তবে তুমি যেহেতু তার লজ্জাস্থান ব্যবহার করেছ, তাই তার বিনিময়ে সে তোমার মাল ভোগ করবে। আর যদি তুমি তার ব্যাপারে মিথ্যা বলে থাক, তবে তো তুমি মাল চাইতেই পার না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللعان
باب لا يجتمع المتلاعنان أبدا ولها مهرها
عن سعيد بن جبيرقال سمعت ابن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم للمتلاعنين حسابكما على الله أحدكما كاذب لا سبيل لك عليها قال يا رسول الله مالي قال لا مال لك إن كنت صدقت عليها فهو بما استحللت من فرجها وإن كنت كذبت عليها فذلك أبعد لك منها
tahqiqতাহকীক:তাহকীক চলমান