আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৮৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাযের বিধানে তো রয়েছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে কাতারে দাঁড়াতে হবে। কিন্তু বর্তমানের করোনা মহামারীতে ডো দূরে দূরে দাঁড়ায় সামাজিক দূরত্ব মেনে। সেক্ষেত্রে কি নামাজ হবে?

বিতর সালাতের সহীহ নিয়ম কোনটি? আমাদের দেশে যে ৩য় রাকাআতে আল্লাহু আকবর বলে হাত তুলে দোয়া কুনুত পড়ার প্রচলন আছে অনেকে তো সেটাকে ভুল নিয়ম বলে দাবি করে.

তাশাহুদে শাহাদাত আঙ্গুল উঠানোর নিয়ম কি? অনেক জায়গায় দেখি "লা ইলাহা" বলার সময় আঙ্গুল উঠাতে বলে আবার অনেক জায়গায় বলে সালামের আগ পর্যন্ত আগুল উঠিয়ে অনবরত নাড়াতে বলে। সঠিক নিয়ম কোনটি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১৩ বার পড়া হয়েছে
২১৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

 

কিছুদিন পূর্বে একটি মাসিক পত্রিকায় একটি হাদীস পড়েছিলাম যে, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করল ইয়া রাসূলাল্লাহ! দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার নিকট আর কিছুই অবশিষ্ট নেই। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফেরেশতাদের দরুদ এবং মানবজাতির এই তাসবীহ দ্বারা কেন কল্যাণ অর্জন কর না, যার মাধ্যমে মানুষকে রিযিক প্রদান করা হয়? লোকটি নিবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! তা কি? তিনি এরশাদ করেন, ‘‘তুমি সুবহে সাদিক হতে ফজরের নামায আদায় করা পর্যন্ত একশত বার

سبحان الله وبحمده سبحان الله العظيم

পাঠ করিও। দেখবে দুনিয়া তোমার পায়ে লুটিয়ে পড়বে। এর  প্রত্যেকটি শব্দ দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা সৃষ্টি করবেন, যে কিয়ামত পর্যন্ত তার তসবীহ পাঠ করতে থাকবে এবং তুমি এর সওয়াব পেতে থাকবে।

আমার জানার বিষয় হল, এই হাদীসটি কোন কিতাবে আছে এবং তা আমল যোগ্য কি না জানিয়ে বাধিত করবেন।


 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৮ আগস্ট, ২০২১
১৭ বার পড়া হয়েছে
৭৯৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, "আসসালামু আলাইকুম"
হুজুর আমাদের মাসজিদে ফজরের জামাত শুরু হয় ৫:০০ টায় এখন আমি মাসজিদে উপস্থিত হয়েছি ৫:০৫ তম মিনটে গিয়ে দেখি জামাত চলতেছে প্রথম রাকাতের সুরা কেরাত প্রায় শেষ এইরোকম অবস্থা এখন আমি ফজরের ২ রাকাত সুন্নাত না পড়েই জামাতে অংশ গ্রহণ করি এতে করে সুন্নত পড়া হলো না । এখন আমার জানার বিষয় হলো এই সুন্নাত নামাযটা কখন কোন সময়ে পড়ব কি নিয়তে পড়ব কাজা নিয়তে না কি ফরজ নামাজের পূর্বেকার নিয়ম নিয়তে....???

অসুস্থতার কারণে অথবা হঠাৎ কোনো কারণে খালি গায়ে নামায পড়া যাবে কি...??

মাসজিদে লাইভ নয় রেকর্ড করা ভিডিও ওয়াজ শোনা যাবে কি...?

গ্রাম গঞ্জে এমন কিছু প্রথা চালু হয়ে গিয়েছে যে এখনকার মা-চাচি-ভাবীরা এদেরকেও সঠিক/উচিৎ কথা বলতে গেলে দোষ হয় যাইহোক যেটা বলতেছিলাম মা-চাচি-ভাবীরা তাদের মোবাইলে মহিলা বক্তার তালিম ও ওয়াজ রেকর্ড করে উচ্চ আওয়াজে রাস্তাঘাটে অথবা কয়েকজন মহিলা একত্র হয়ে সেগুলো শুনতে থাকে ফলে ভিন্ন ছেলে-সন্তান অথবা বাব চাচা ভাই যারা আছে তারাও শুনতে পায় এতে কোনো সমস্যা আছে কি...? মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি...??

কোনো একদিন ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠতে আর মাত্র ১৫ মিনিট বাকি আছে এমতাবস্থায় আমি তাড়াহুড়া করে দাত ব্রাশ করে অযু শেষ করে দেখি ৭ মিনিট সময় আছে তাই আমি সুন্নত না পড়ে আগে ফরজ ২ রাকাত পড়া শেষ করে দেখি ঘরিতে সূর্য উদয়ের সময় হয়েছে তথা ৫:২৬ বেজে গেছে ক্যালেন্ডার অনুযায়ী এই সময় সূর্য উঠে ফলে নামায হয়েছে কি নাকি সেই দিনের নামাযটা পূনরায় কাযা আদায় করা লাগবে..??
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৭ আগস্ট, ২০২১
চৌহালি
৯৭ বার পড়া হয়েছে
৭২৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিবেন
১। যদি কোনো ব্যক্তি জামাতের নামাজে এসে দেখে যে কাতার পরিপূর্ণ তাহলে কাতার বাঁধার জন্য সামনের কাতার থেকে কাউকে টেনে নেওয়া জায়েজ কিনা? আর যদি জায়েজ হয় তাহলে কিভাবে টেনে আনবো ? আর যদি নাজায়েজ হয় তাহলে সে কিভাবে এবং কোথায় দাঁড়িয়ে নামাজ আদায় করবে?
২। একটা বাজারে আমার দোকান আছে। সেখানে প্রসাব করার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থাই নাই। তবে দোকান থেকে একটু দূরে উত্তর দক্ষিণ বরাবর একটা রাস্তার দুই পাশে দুটি ড্রেন আছে। সেখানে এক পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পশ্চিম দিকে হয়ে যাচ্ছে। আবার অন্য পাশের ড্রেনে বসে প্রসাব করলে মূখ পূর্ব দিকে হয়ে যাচ্ছে।এই অবস্থায় আমি কিভাবে প্রসাব করব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
১৮ জুলাই, ২০২১
West Bengal ৭২১৪০১
২০ বার পড়া হয়েছে