আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৫০১০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আমার এক আত্মীয় তার ছেলের নাম রাখছে ,
সাদ বিন হাসিব যার অর্থ হচ্ছে হাসিবের ছেলে সাদ,
কিন্তু তার বাবার নাম হচ্ছে হারুন আর রশিদ।
তারা যখন এই নামটা রাখতে ছিল তারা মনে করেছিল যে এটা একটা নাম মাত্র,
তারা এইটার অর্থ জানতো না।
এবং এই নামের উপরেই আকিকা দিয়ে ফেলছে।
আর আকিকার সময় যেই হুজুর কে নিয়ে এসে আকিকা দেওয়া হয়েছে উনিও এই ব্যাপারে কিছু বলেন নাই।
এবং ওই ছেলের বাবাও ইন্তেকাল করেছেন।
এবং ইন্তেকাল করার আগে উনি ওউইল করে গেছেন তার সম্পত্তি গুলো তার ছেলের নামে।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলের নাম কি পরিবর্তন করা লাগবে?
আর যদি পরিবর্তন করাই লাগে তাহলে আবার নতুন করে আকিকা দিয়ে নাম চেঞ্জ করে শুধু কাগজপত্রে সাদ বিন হাসিব রাখলেই কি হবে।?
কারণ এই নামের উপরে সম্পত্তির উইল করা ।
নাকি কাগজপত্র ও চেঞ্জ করতে হবে।???

দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে উত্তর দিলে উপকৃত হব।
আল্লাহ আপনাদেরকে কবুল করুক দিনের জন্য।
আমিন ।।।
আমি এই প্রশ্নটা আরো একবার করছিলাম কিন্তু উত্তর পাই নাই??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৪ মার্চ, ২০২১
Manama
১৯ বার পড়া হয়েছে
৪৩৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
এক. ফরজ গোসলের সময়, মল ত্যাগ করার সময় চাপ দিলে মলদ্বারের যে অংশটুকু বাহিরে আসে অথবা স্বাভাবিক ভাবেই একটু চাপ দিলে যে অংশটুকু বের হয়ে আসে সেই অংশতেও কী পানি পৌঁছাতে হবে?
যদি পানি পৌঁছাতে হয় তাহলে ওখানে পানি না পৌঁছিয়ে অতীতে যেসব ফরজ গোসল করা হয়েছে সেগুলোর হুকুম কি?

দুই. আকীকা করা সুন্নাহ না ওয়াজিব? আমার বয়স বিশ, আমার আকীকা করা হয়নি, এক্ষেত্রে এখন করণীয় কি? নিজের আকীকা নিজে করা যায়? আকীকা করার সময় কি মাথা মুন্ডন করে চুলের ওজন পরিমাণ সোনা বা রুপা সদকা করতে হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৮ জানুয়ারি, ২০২১
কাহালু
৩০ বার পড়া হয়েছে
২৩৪১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমাদের এলাকায় কয়েকদিন আগে একজন মহিলা মারা গেছেন। দূর-দূরান্ত থেকে তার আত্মীয়স্বজনরা জানাযায় শরিক হওয়ার জন্য এসেছিলেন। মৃতের পরিবার অনেক বড়। আত্মীয়-স্বজন অনেক বেশি। আর তারা সম্পদশালীও। আগত আত্মীয়দের খানা খাওয়ানোর জন্য ঐ মহিলার স্বামী একটি গরু জবাই করে খানার ব্যবস্থা করেন। আর অনেকেই এখন এভাবে আয়োজন করে খানার ব্যবস্থা করে থাকে। কিন্তু কেউ কেউ বলছেন, মৃতের পরিবারের পক্ষ থেকে ঐ দিন আগত আত্মীয়দের জন্য এভাবে খানার আয়োজন করাটা বেদআত। তাদের এ কথা কতটুকু সঠিক? কুরআন-হাদীসের আলোকে প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১৯ বার পড়া হয়েছে
৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আল্লাহর মেহেরবানিতে আমি এবছর আমার আম্মাকে নিয়ে হজ্ব করতে গিয়েছিলাম। প্রথম দুই দিন প্রচুর ভিড়ের ভেতর আম্মাকে সাথে নিয়ে আমরা কংকর মেরেছি। ১২ই যিলহজ্ব কাফেলার মুআল্লিম আমাকে বললেন, কংকর মারার সময় তো প্রচুর ভির থাকে তাই আজ আপনার মাকে কষ্ট না দিয়ে নিজেই তার পক্ষ থেকে কংকর মেরে দিন। এতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। মুআল্লিমের কথা অনুযায়ী আমি নিজে সেদিন আম্মার পক্ষ থেকে কংকর মেরেছি। হজ্ব থেকে দেশে ফেরার পর একজন আলেমের সাথে কথা হলে তিনি বলেন, ‘নিজে কংকর মারতে পারলে অন্যকে দিয়ে কংকর মারানো জায়েয নেই।’ তার কথা কি ঠিক? ঠিক হলে এখন করণীয় কী?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
২৮ বার পড়া হয়েছে
২৯৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমাদের এলাকায় একটি মাযার আছে। সেখানে কিছু সাধক আছেন যারা মাঝে মধ্যে বড় উদ্ভট কথাবার্তা বলে থাকেন। হক্কানী লোকদের ব্যাপারেও উদ্ভট মন্তব্য করে থাকেন। একদিন বললেন, মেরাজে গিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নব্বই হাজার কালাম লাভ করেন। এর মধ্যে ত্রিশ হাজার কালাম জাহেরী আর বাকী ষাট হাজার বাতেনী। এসব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে একমাত্র আলী রা.কে বলে গেছেন। তাঁর নিকট থেকে ক্রমান্বয়ে সূফী, ফকীর ও দরবেশদের নিকট ষাট হাজার কালাম রয়েছে। যেগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম অজ্ঞ। ফলে তারা ফকীর-দরবেশদের কিছু বিষয়াদি নিয়ে আপত্তি করেন। এ কথাগুলো সঠিক? বাস্তবেই কি ষাট হাজার কালাম বাতেনী আছে?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১৩ বার পড়া হয়েছে