আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৪৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমি আমার ফেসবুক একাউন্টে কুরআন ক্লাস শেয়ার করে সবাইকে দাওয়াত দিই।একদা এক যুবক আমাকে মেসেজ করে আসসালামুয়আলাইকুম লিখে। আমি প্রথমে তার রিপ্লাই দিতে চাইনি। পরে দিলাম তাকে আমি সব তথ্য দিলাম ক্লাসের।
তারপর একপর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করে আমি কোন ক্লাসে পড়ি? আমি তাকে বলতে চাইনি আমি তাকে বারসিসার গল্পের ইউটিউব লিংক দিয়ে বলি কোন মেয়ের সাথে যেন এভাবে করে কথা না বলে মেয়েরা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এভাবে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর হঠাৎ আরেকদিন আমাকে মেসেজ দেয়। রিপ্লাই দিতে চাইনি তারপরও হঠাৎ কেন জানি রিপ্লাই দিলাম। সে আমাকে আবার কিসে পড়ি জিজ্ঞেস করলে আমি তাকে তা বলে দিলাম এবং আবার আরেক দিন আমাকে ম্যাসেজ দেয়। আমাকে বলে বন্ধুত্ব করার জন্য। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি জানতে চাই এই যে এত কথা বলার কারনে কি আমার গুনা হয়েছে? গুনাহ হলে সেটা থেকে আমি পানাহ কিভাবে চাইবো?। হলে কতো বেশি গুনাহ হয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৩ জুন, ২০২১
ঢাকা
৬৩৯৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
১,আমাদের ৫ ওয়াক্ত সালাত এ ৩ ওয়াক্ত সালাত এ কেরাত উচ্চস্বরে বলা হয়,এবং ২ ওয়াক্ত মনে মনে.এটা কেন করা হয়? সঠিক বিশ্লেষণ জানতে চাই,
২,আমি গান শুনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রুমমেট গান সিনেমা দেখে এবং শুনে আমি বারণ করলে সাময়িক কিছু সময় অফ করে,আমর প্রশ্ন হচ্ছে আমি ত শুনতে চাইনা আমার কানে চলে আসে সেক্ষেত্রে কী আমি গুনাহগার হব?
৩,রোজা অবস্থা, ওযুর সময় যখন আমি মুখে বা নাকে পানি দেই মুখের কুলি করা অবশিষ্ট পানি যদি অনিচ্ছুক ভিতরে চলে যায়,তাহলে কী রোজা সমস্যা হবে?
আশা করি উওরগুলো রিপলে পাবো।ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
ঢাকা
৬৩২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনি ?
আমার এক বড় ভাই আমাকে প্রশ্নটিই করেছিল যে রোজা অবস্থায় সে নাকি তার গার্লফ্রেন্ড টেকে চুমু খেয়েছে চুমু খাওয়ার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যাবে ?


আর এক আত্মীয় আমার কাছে একটা প্রশ্ন করেছিলো।
সেটা হলো যে তার কিছু ফরজ রোজা ছুটে গেছে এখন সে বলল তার মনে হচ্ছে যে নফল রোজা রাখে এখন তার প্রশ্নটা হলো এটাই যে সে কি ফরজ রোজা গুলা করে নিবে নাকি নফল রোজা করতে পারবে ফরজএ রোজার আগেই ।


আর একটা বিষয় আমার একটু খটকা রয়েছে এটা একটু সমাধান দিলে অনেক ভালো হবে সেটা হলো যে আমি একটা বই দেখলাম মানে স্বামী স্ত্রী তালাক বিষয়ের এখানে দেখা গেল যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন কি তার স্বামী স্ত্রীকে যে মোহরানা দিয়েছিল সেগুলো কি স্বামী ফেরত পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৭ জুন, ২০২১
হাকিমপুর
৫২৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। আগের প্রশ্নের উত্তর পেয়েছি।শুকরিয়া।

আমি আমার এক আত্মীয়ার হয়ে প্রশ্ন করছি।তার কাছে বর্তমানে ফোন নেই। রীতিমতো কি করবে বুঝতে না পেরে আমাকে বিষয়টি বলার পর আমি তার সম্মতি নিয়েই জিজ্ঞেস করছি। সে এখন কলেজ পড়ুয়া। স্কুলে পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। এমনকি শারীরিক সম্পর্কও করেছে (নাউজুবিল্লাহ)।তখন তার আল্লাহর ভয় ছিলো না। কিন্তু বর্তমানে সে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। শরয়ী পর্দা পালন করে,নামাজ আদায় করে,আল্লাহর ইবাদত করে যতটুকু সম্ভব হয়। সে তার ওই পাপ কাজের জন্য তওবা করেছে, এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চায়।আমার সামনেও সে খুব কান্নাকাটি করলো।সে যেদিন বুঝতে পেরেছিলো তাদের সম্পর্ক হারাম সেইদিন থেকেই সম্পর্ক রাখেনি। মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এক দ্বীনদার ছেলের সাথে। সে বিয়ে করতে চাচ্ছে সঠিকভাবে দ্বীন পালনের জন্য।

কিন্তু এখন প্রশ্ন হলো মেয়েটির সেই পাপ কাজের কথা মেয়েটির পরিবারও জানে না। এখন কি মেয়েটির উচিত হবু স্বামীকে, তার পরিবারকে সব বলা?

কিন্তু মেয়েটি চাচ্ছে না যে তাদের সবটা বলবে, যদি বিয়ে ভেঙ্গে যায়। মেয়েটির পরিবার জেনে ফেলে তার ওই পাপ কাজের কথা তখন মেয়েটির জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়বে পরিবারে থাকা।

সে আমাকে বলেছে কাউকেই কিছুই বলবে না।সবটা আল্লাহর উপর ছেড়ে দিবে!! আপনার মতামত কি হুজুর? তার এখন কি করা উচিত?

জাযাকুমুল্লাহ🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী কাজী মিজানুর রহমান
১ এপ্রিল, ২০২১
টাঙ্গাইল