আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৩৯০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার একটা মাসালা জানার ছিল।খুব পেরেশানির ভিতর ছিলাম আমরা পিতা মারা যাওয়ার পর থেকে আবার দুর্ঘটনায় আমার বড় ভাই মারা যায়।
হুজুর আমরা ২ ভাই ২ বোন আমার মা বেঁচে আছেন, আমার বড় ভাই বিবাহ করেছিলেন, তার কোন ছেলে,মেয়ে নাই । আমার দাদা দাদি বেচে নাই আমার বাপ চাচারা ৪ জন, দুই ফুফু ও এক চাচা তাদের সম্পদ তাদের সমান ভাবে দেওয়া হয়েছিল। এখন সমস্যা দেখা দিয়েছে আমাদের মধ্য।
আমরা এখন শরিয়াত হিসাবে কে কতো টুকু পাব এবং বড়ো ভায়ের বউ কতো টুকু পাবে,আমার নানা বড়ির থেকে সম্পদ সঠিক ভাবে পেয়েছে আমার মা আমার নানা নানি দুনোজন বেচে আছে। হুজুর মেহেরবানি করে সমাধান করে দিন আমাদের জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
খুলনা
৫২ বার পড়া হয়েছে
৪২৮৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমার প্রশ্নটি হলো, আমার বাবার ১০ লাখ টাকা তার জীবিত অবস্থায় আামাদের দুই ভাই এক বোনের মাঝে কিভাবে বন্টিত হবে আমাদের মা আছে। আর তার অবর্তমানে কিভাবে বন্টিত হবে আামাদের মা আছে?? কে কত টাকা পাবে??

বাবা যদি মেয়েকে কিছু না দিয়ে সবকিছু ছেলের নামে করে দিয়ে মারা যায় তাহলে বোন ঐ সম্পত্তি থেকে ভাইয়ের কাছ থেকে কিছু কি পাবে?? পেলে কি পরিমাণ পাবে??

নারিরা কত স্থান থেকে সম্পদ পাবে?? কোথা থেকে কি পরিমাণ পাবে?? দয়া করে একটু স্পষ্ট করে বলবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১০ জানুয়ারি, ২০২১
দেওতি
৬৩ বার পড়া হয়েছে
৮২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার বাবা মৃত্যুর পূর্বে তিন মাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সে সময় তার ব্যবহারের মোটরসাইকেলটি তার দীর্ঘদিনের সহকর্মী আযাদ আংকেলের জন্য অসিয়ত করেন। ইতিমধ্যে আযাদ আংকেল হঠাৎ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এর কিছুদিন পর আমার বাবাও ইন্তেকাল করেছেন। এখন আযাদ আংকেলের ছেলেরা সেই মোটরসাইকেলটি দাবি করছে। কিন্তু আমার বড় ভাই বলছেন, বাবা তো মোটরসাইকেলটি আযাদ আংকেলের জন্য অসিয়ত করেছিলেন, তার ছেলেদের জন্য নয়। আর আযাদ আংকেল তো বাবার আগেই ইন্তেকাল করেছেন। তাই তার ছেলেদের এটা পাওয়ার কথা না। জানতে চাচ্ছি, এখন এটি কাদের প্রাপ্য? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১৬ বার পড়া হয়েছে