আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৩৩৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গতকাল রাতে এমনেই ইস্তেখারা দোয়া পরে ঘুমাই।কয়েকদিন যাবত অসুস্থ তাই।
স্বপ্নে দেখলাম আমার দাদির বোনের হাসবেন্ড অর্থাৎ আমার দাদা লাগে সম্পর্কে। উনি মারা গেছে আর উনার কুলখানির অনুষ্ঠান করা হচ্ছে।আমি বসে আছি।খাবার বিতরন করছি।
হঠাৎ কি হলো বাইরে গিয়ে দেখি কার জানি বাড়ি নির্মানের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।মানে বিল্ডিং তৈরির জিনিস।
আমি দৌড়ে গেলাম একটা বাড়ির গেইট এ।বাড়িটি অপরিচিত। সেই বাসার গেইট এর পাথে অজস্র কুকুর লুকিয়ে আছে।আর রাস্তায় অনেক কুকুর।
এছাড়া একদল মানুষ রাস্তা দৌড়ে যাচ্ছে। তখন কেউ একজন বাসার সাথে ড্রেনে লুকিয়ে থাকা কুকুরদের ধরে বের করতে চায় কিন্তু তারা এতোটাই ক্ষিপ্ত হয়ে যায় চেচামেচি শুরু করে।
কিন্তু অদ্ভুত বিষয় আমি সেই গেইট এ দাঁড়ানো। কুকুর ভয় পাচ্ছিনা তেমন আর কুকুর গুলো এত্ত ক্ষিপ্ত হওয়া শর্তেও আমার কোন ক্ষতি করছে না।

আমি সারাদিন ভাবছি কি দেখলাম,কি ব্যাখ্যা। দয়া করে আমাকে এর ব্যাখ্যা দান করুন শায়েখ।
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২২ নভেম্বর, ২০২১
শমশেরনগর
৭৩ বার পড়া হয়েছে
১০৬৫০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ছোট বেলা থেকেই শুনে আসছি আর দেখে আসছি যে,
হাত থেকে কিছু পড়ে গেলে বা হাত থেকে কিছু পড়প ভেংগে গেলে তা বিপদের কারন ও বাসায় মেহমান আসার লক্ষন।
আবার অনেকে বলে বিপদ সামনে আছে তাই এটি তার সর্তকবার্তা। পরিবারের মুখে ও শুনে আসছি যে এমন কিছু ঘটলে বিপদ বা মেহমান আসে। তারা এটির বেশির ভাগ সময় সত্যি প্রমাণ পেয়ে যায়।
আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হয়।
এখন আমার প্রশ্ন হলো,
এই ধারণা কি ইসলাম সম্মত? এমন কোন কিছু কি ইসলামে আছে? একজন মুমিন কি এইসব বিষয়ে বিশ্বাস রাখতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
১৮ নভেম্বর, ২০২১
Kishoreganj, Bangladesh
২৬ বার পড়া হয়েছে