আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৪২২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি জানতে চাই ইমাম সাহেবেরা গ্রামের সব ধরনের লোকের বাসা থেকে কি খানা খেতে পারবে,,যদি ফেতনার আশংকায় কিছু বলতে ও পারেনা এমত অবস্থায় ইমাম সাহেব হালাল খাবার খাওয়ার জন্য কি করনীয়,, এবং যদি হয় যে ইমাম সাহেব সে নিজে কিনে পাক করে খাওয়ার তৌফিক না থাকে, তখন কি তাহলে এমতাবস্থায় সমাজের ভালো (হালাল উপার্জন কারির ঘরে) ও খারাপ (হারাম,সুদ ঘুষের টাকা পয়সা উপার্জন কারির ঘরে) খাওয়া ও তাদের কে বাহির করা ও তো কঠিন আবার জিজ্ঞেস করতে ও পারিনা ফেতনা সৃষ্টি হবে এজন্য,তবে কি, খাওয়া জায়েজ হবে, অপারগতা অক্ষমতা হিসেবে,কি করনীয়, দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন ইংশা---আল্লাহ, দলিল রেফারেন্স সহ উত্তর দিলে ভালো হয়, আল্লাহ তায়ালা আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমীন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৪ নভেম্বর, ২০২১
Rupganj Upazila
১৩ বার পড়া হয়েছে
১০৬৩০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমার চাচার এক মুষ্ঠি পরিমাণ দাড়ি আছে আলহামদুলিল্লাহ। বয়সের কারণে অনেক দাড়ি পেকে গেছে। চাচি, তাই চাচার দাড়িতে একধরনের শ্যাম্পু ধরনের বস্তু লাগিয়েছেন, যা দাড়িকে কালো করবে। অনেকে চাচিকে না করে এটা লাগানোর জন্য। কিন্তু তিনি বলেন, স্বামীর সৌন্দর্যের জন্যে কিছু, যা স্ত্রীকে সন্তুষ্ট করে, তা করলে নাকি গুনাহ হয় না।

এখন প্রশ্ন -
১) চাচার দাড়ি এভাবে কালো করা উচিত হয়েছে কি?
২) দাড়ি পাকার নাকি ফজিলত আছে এটা জেনেও অনেকে এটিকে পরিবর্তন করে। এক্ষেত্রে পাকা দাড়িতে কোন কোন রং অথবা বস্তু ব্যবহার করা যায়? এবং এখানে কি কি শর্ত রয়েছে?
৩) আমাদের সমাজে এমন বলতে শোনা যায় যে, স্ত্রী অথবা স্বামীর সন্তুষ্টির লক্ষে স্ত্রী/স্বামীর সৌন্দর্য বৃদ্ধির জন্যে যা ইচ্ছে তা করা যায়। যেমন- স্ত্রীর সন্তুষ্টির জন্যে স্বামীর পাকা দাড়ি কালো করা, স্বামীর সন্তুষ্টির জন্যে স্ত্রীর ব্রু প্লাক করা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে ইসলাম প্রকৃতপক্ষে কতটুকু ছাড় দেয় অথবা দেয় কিনা?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২০ নভেম্বর, ২০২১
Dhaka
১৩ বার পড়া হয়েছে
১০২৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নাম- সালমান মন্ডল।
পশ্চিমবঙ্গ,ভারত।
বিষয়: যাকাত।
শাইখ,
আমাদের ইঁট এর ভাটা (ইঁট তৈরির কারখানা) আছে।আমরা ইঁট বিক্রি করি।আমাদের ভাটায় কাঁচামাল ( সিমেন্ট, বালি,পাথরের কুচি,ছাই) এবং ইঁট আনুমানিক ১০ লাখ টাকার থাকে সবসময়।
ওপর পক্ষে ভাটার ব্যাবসার জন্য ১০ লাখ টাকা ঋণ আছে।
শাইখ আমার প্রশ্ন তাহলে কি আমাদের যাকাত ফরয হয়েছে??

বি:দ্রঃ আমাদের সিমেন্টের ইঁট তৈরি হয়।৬ রকম উপাদান লাগে সিমেন্ট, বালি,পাথর কুচি,সাদা ছাই,কালো ছাই ইত্যাদি।(বাংলাদেশে এর প্রচলন আছে কিনা আমার জানা নেই তাই বোঝার সুবিধার্থে উল্লেখ করলাম)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৭ নভেম্বর, ২০২১
West Bengal 713125
১২ বার পড়া হয়েছে