মাজারে বা পীরের পায়ে সেজদাকারীর জানাযার নামাজের শরঈ হুকুম
প্রশ্নঃ ১৩৩৬৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হলো মাজারে বা পীরের পায়ে যারা সেজদা দেয় তারা মারা গেলে জানাযার নামাজের হুকুম কি? বিঃদ্রঃ তারা বলে সম্মান সূচক সেজদা দেয়, তবে আমার মাসজিদে এসে নামাজও পড়ে। আল্লাহ আপনার কল্যাণ দান করুন আমিন।
১৮ জানুয়ারি, ২০২৬
রামগঞ্জ
৪২৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রত্যেক মৃত মুসলিম ব্যক্তির জানাযার ছালাত আদায় করা ফরয। সুতরাং কোন ব্যক্তি যদি কাফের হয়ে মারা যায় তাহলে তার জানাযার নামাজ আদায় করা যাবে না। আর যদি কোন ব্যক্তি এমন বিদ‘আতী আমল করে যা তাকে কুফুরী পর্যন্ত পৌঁছায় না। যেমন আমলগত বিদ‘আত, তাহলে এমন বিদ‘আতীর জানাযা পড়া যাবে। আর যদি কোন ব্যক্তি আক্বীদাগত এমন কোন বিদ‘আত করে যার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। তাহলে তার জানাযা পড়া যাবে।
মাজার পূজারী যদিও মুশরিক কিন্তু তাদের কাফের হওয়ার ব্যাপারে উলামায়ে ইসলাম ঐক্যবদ্ধ হয় নি।
এই মর্মে আল্লাহ তা‘আলা বলেন, ‘আর ভবিষ্যতে (মুনাফিকদের) কোনো লোক মারা গেলে তার (জানাযা) ছালাত তুমি কখনই আদায় করবেনা এবং তাদের কবরের পাশে কখনও দাঁড়াবেনা। তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফুরী করেছে এবং তারা কুফুরী অবস্থায় মৃত্যু বরণ করেছে (তাওবা, ৮৪)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন