প্রশ্নঃ ১৪৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর , কেমন আছেন ? আমি জানতে চাচ্ছিলাম , , ,, আমাদের বাসার দারোয়ান অনেক সময় অনেক কিছু কিনে নিয়ে আসে ,সাথে সাথে অথবা পরে তাকে যদি সেই পরিমাণ অর্থ দিয়ে দেয়া হয় ,, সেক্ষেত্রে কি ওই বস্তুটি ব্যবহার করা আমার জন্য জায়েজ হবে ? ( দারোয়ান এর উপার্জন যদি হারাম হয়ে থাকে ) .। ।। আমি কি হারাম উপার্জন করে এমন কারো কাছ থেকে কোনো কিছু কিনতে পারব বা ওই বস্তুর সমপরিমাণ অর্থ দিয়ে কি তার থেকে আমি ঐ বস্তু টি নিতে পারবো , ,। ( এভাবে প্রশ্ন করলাম যেন এর দ্বারা সন্দেহ মুক্ত হতে পারি, একাধিক প্রশ্ন হয়ে গেলে দুঃখিত ,দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)
৩ মার্চ, ২০২২
ঢাকা ১২১৯
১১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বাভাবিকভাবে হারাম উপার্জন কারির সাথে লেনদেন করা হতে বিরত থাকা উচিত, বিশেষ করে যে বস্তুটি নিয়ে লেনদেন করা হবে, হারামের সম্পৃক্ততা যদি তার সাথে হয়, তাহলে তার সাথে লেনদেন কোনভাবেই জায়েজ হবে না।
তবে উপরোল্লিখিত পন্থায় আপনাদের বাসার দারোয়ান কোন কিছু কিনে নিয়ে আসার পর আপনারা যদি তার থেকে সমপরিমাণ অর্থ দিয়ে ঐ বস্তুর ক্রয় করে নেন অথবা ওই বস্তুটি গ্রহণ করে নিয়ে পরে সমপরিমাণ টাকা পরিশোধ করে দেন, আর এই লেনদেন এবং বস্তুটির সাথে যদি কোন হারামের সম্পৃক্ততা না থাকে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের জন্য ওই বস্তুটি ব্যবহার করা জায়েজ হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন