প্রশ্নঃ ১৫২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব ফজরের নামায শুরু করেছেন। আমি গিয়ে মসজিদের বারান্দায় সুন্নত পড়া আরম্ভ করি। একপর্যায়ে ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদা দিয়ে দেন। এরপর আমি ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতের রুকুতে শরিক হই। আমার প্রশ্ন হল, আমি তো সিজদার আয়াত শুনেছি। কিন্তু ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হতে পারিনি। এখন আমার করণীয় কী? আলাদাভাবে ঐ সিজদা আদায় করা কি আমার উপর ওয়াজিব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, প্রশ্নোক্ত অবস্থায় আপনাকে আলাদাভাবে ঐ সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে না। কেননা যে রাকাতে উক্ত আয়াত তিলাওয়াত করা হয়েছে সে রাকাতের রুকুতে শরিক হওয়ার কারণে ইমামের কেরাত এবং সিজদা সবই পেয়েছেন বলে ধর্তব্য হবে। তবে যে রাকাতে সিজদার আয়াত পাঠ করা হয়েছে এবং সিজদা দেওয়া হয়েছে ঐ রাকাতের রুকুতে যদি শরিক না হতেন তাহলে নামাযের পর আপনাকে পৃথকভাবে ঐ সিজদা আদায় করে নিতে হত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান