প্রশ্নঃ ১৫৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চেয়ারে বসে টেবিলে সেজদা করে নামায পড়ার হুকুম কী জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে ব্যক্তি জমিনে বসে নামায আদায় করতে অক্ষম বা খুব কষ্ট হয় তার জন্য চেয়ারে বসে নামায আদায় করা জায়েয। সেক্ষেত্রে সে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। রুকুর তুলনায় সিজদার জন্য কিছু বেশি ঝুঁকবে। তবে সামনে টেবিল কিংবা অন্য কোনো উঁচু বস্তু রেখে তাতে সিজদা করবে না;বরং ইশারায় সিজদা করবে। উল্লেখ্য, যে মুসল্লী যমীনে বসতে সক্ষম নয় কিন্তু দাঁড়াতে সক্ষম তাকে নামায দাঁড়িয়ে আদায় করতে হবে। রুকু করতে সক্ষম হলে রুকুও স্বাভাবিক নিয়মেই করবে। তারপর চেয়ারে বসে বাকি আমলগুলো আদায় করবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান