একজন মুসলিম ফুড ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর লক্ষ্য ও দায়িত্ব
প্রশ্নঃ ১৬১০৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন food engineering student। মূলত কাজ হলো food processing and preservation, food এর বিভিন্ন সেক্টর। waste utilization, microbiology মানে food industry related সব কিছু রয়েছে। আমি মূলত কোরআন হাদিসের আলোকে আমার সাবজেক্ট এর ফজীলত জানতে চাচ্ছি। যাতে আমি আমার purpose এবং goal সেট করতে পারি।
১৩ জুলাই, ২০২৬
সিলেট
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
Food Engineering বিষয়ের ইসলামী দৃষ্টিভঙ্গি ও একজন মুসলিম শিক্ষার্থীর লক্ষ্য
কুরআন-হাদীসে Food Engineering নামে নির্দিষ্ট কোনো বিষয়ের ফযীলত বর্ণিত হয়নি। তবে এই বিষয়ের কাজগুলো ইসলামের বহু গুরুত্বপূর্ণ নীতিমালা ও উদ্দেশ্যের (মাকাসিদুশ শরিয়াহ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই একজন মুসলিম যদি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির নিয়তে এ বিষয়ে পড়াশোনা ও কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ এ কারণে আল্লাহ তাআলা সওয়াব দান করেবেন।
আপনার কাজের মধ্যে নিচের কল্যাণকর বিষয়গুলো রয়েছে :
১. আল্লাহর দেওয়া নিয়ামত খাদ্যের সংরক্ষণ ও অপচয় রোধ
Food Processing, Food Preservation এবং Waste Utilization -এর মাধ্যমে খাদ্যের অপচয় কমানো ও আল্লাহর দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত করা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আল্লাহ তাআলা বলেন,
وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
অর্থ: খাও ও পান কর, কিন্তু অপব্যয় করো না। আল্লাহ অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না।
[সূরা আল আ'রাফ : ৩১]
وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
অর্থ : অপচয় করবে না। (মনে রেখ,) তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
[সূরা আল-আন‘আম : ১৪১]
২. মানুষের উপকার সাধন
নিরাপদ, পুষ্টিকর ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও মানুষের কাছে পৌঁছে দেওয়া মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»
অর্থ: “মানুষের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।
[আল-মু'জামুল আওসাত লিত-তবারানী, হাদীস নং ৫৭৮৭]
৩. মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা
Food Safety বা খাদ্য নিরাপত্তা, Food Microbiology এবং Quality Control বা গুণগত মান নিয়ন্ত্রণ-এর মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করা মানুষের জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়।
আল্লাহ তাআলা বলেন,
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
অর্থ: আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করল, সে যেন সমস্ত মানুষের প্রাণরক্ষা করল।
[সূরা আল-মায়িদা : ৩২]
৪. প্রতিটি কাজে উৎকর্ষ অর্জন
একজন Food Engineer -এর দায়িত্ব হলো সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সঙ্গে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা। ইসলামও প্রতিটি কাজ সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করার শিক্ষা দেয়।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ
অর্থ: আল্লাহ তাআ’লা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান (যথাসাধ্য সুন্দর রূপে সম্পাদন করা) অত্যাবশ্যক করেছেন।
[সহীহ মুসলিম, হাদীস নং ১৯৫৫]
হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/11946
৫. জ্ঞান অর্জন ও গবেষণা
Food Technology, Food Safety এবং নতুন উদ্ভাবন নিয়ে গবেষণা করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা-গবেষণারই একটি অংশ।
আল্লাহ তাআলা বলেন,
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَمْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ
অর্থ: “বলুন, যারা জানে আর যারা জানে না—তারা কি সমান হতে পারে?”
[সূরা আয-যুমার : ৯]
একজন মুসলিম Food Engineering শিক্ষার্থীর লক্ষ্য:
একজন মুসলিম হিসেবে আপনার লক্ষ্য হতে পারে, আল্লাহর দেওয়া মহান নিয়ামত খাদ্যের সংরক্ষণ করা, Food Waste (খাদ্যের অপচয়) কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করা।
নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও হালাল খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করা। এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের মাধ্যমে মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় অবদান রাখা।
জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে মানবকল্যাণে কাজ করা এবং প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
যদি এই নিয়তে পড়াশোনা, গবেষণা ও কর্মজীবন পরিচালিত হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার এই বিষয়ের শিক্ষা ও কাজও ইবাদতে পরিণত হবে এবং তা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই কল্যাণের মাধ্যম হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১