লেখালেখির পারিশ্রমিক গ্রহনের বিধান
প্রশ্নঃ ১৬২৩১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি ব্লকচেইন ওয়েবসাইটে লেখালেখি কাজ করি। কবিতা, রোজনামচা, রিভিউ ইত্যাদি বিষয়ে লেখালেখি শেয়ার করি৷ এতে করে স্টিম নামক কয়েন আমার আর্ন হয়। সেটাকে USDT তে কনভার্ট করে বাংলাদেশী টাকায় সেল দেই। আমার প্রশ্ন হলো এই ইনকাম কি বৈধ নাকি অবৈধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনি যেই বিষয়ে লেখালেখি করছেন যদি তার বিষয়বস্তু শরীয়াহ বিরোধী না হয় তাহলে সেখানে লেখালেখি করা এবং সেখান থেকে উপার্জিত অর্থ গ্রহন করা হালাল হবে।
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ
অর্থ: "অতঃপর নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করো।" সূরা জুমুআ, আয়াত: ১০
أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
অর্থ: "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।" সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২৪৪৩
https://muslimbangla.com/hadith/27734
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান