গ্রামে জুমার নামাজ আদায়ের বিধান
প্রশ্নঃ ১৬২৫৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বর্তমানে পর্তুগালের একটা গ্রামে আছি, যেখানে আসে পাশে কোনো মসজিদ নাই তো আমরা কয়েকজন মিলে জুম্মা বাসায় আদায় করি খুতবা দিয়ে জামাত এর সাথে, গ্রাম থেকে মসজিদ এর দুরুত্ব অনেক ২০/২৫ কি.মি.৷ এখন এই অবস্থায় কি আমাদের নামাজ কবুল হবে?
২৪ জুলাই, ২০২৬
Rasulpur
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরিয়তে ইসলামীতে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। একারণেই জুমার জন্য কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। যেখানে সেখানে জুমার নামাজ আদায় করা জুমার গুরুত্ব কমিয়ে দেয়। পক্ষান্তরে মসজিদে বা বড় জায়গায় জুমা আদায় করলে মুসলমানদের শান-শওকত ও ঐতিহ্য প্রকাশ পায়। তাছাড়া শর্ত পাওয়া না গেলে জুমার নামাজ সহিহ হবে না।
যদি জুমার নামাজের সকল শর্ত পাওয়া যায় তাহলেই কেবল জুমা আদায় করা সহিহ হবে তা নাহলে জুমার সহিহ হবে না।
জুমার শর্তসমূহ-
১. শহর বা উপশহর হতে হবে। গ্রামে বা জনমানবহীন বিয়াবানে জুমআর নামায শুদ্ধ হবে না।
২. জামাআত হতে হবে। ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লী হতে হবে। অর্থাৎ মোট চারজন ছাড়া জুমআর নামায আদায় করা যাবে না।
৩. যোহরের সময় হতে হবে।
৪. সকলের জন্য আম অনুমতি থাকতে হবে। (বাসা বাড়িতে যা সাধারণত পাওয়া যায় না।)
৫. খুতবা দিতে হবে। [দ্রষ্টব্য-হেদায়া-১/১১৪-১১৬, শরহে নুকায়া-১/১২৩-১২৫, কাবীরী-৫৪-৫৫১]
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «لَا جُمُعَةَ وَلَا تَشْرِيقَ إِلَّا فِي مِصْرٍ جَامِعٍ»
হযরত আলী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেছেন, শহর ছাড়া জুমআ ও ঈদের নামায নেই। [মুসনাদে ইবনুল জা’দ, হাদীস নং-২৯৯০, তাহাবী শরীফ, হাদীস নং-১১৫৪, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৫১৭৫, মারিফাতুস সুনান ওয়াল আছার, হাদীস নং-৬৩৩০, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-২৬১৫, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৫০৬৪]
عَنْ حُذَيْفَةَ، قَالَ: «لَيْسَ عَلَى أَهْلِ الْقُرَى جُمُعَةٌ، إِنَّمَا الْجُمَعُ عَلَى أَهْلِ الْأَمْصَارِ، مِثْلِ الْمَدَائِنِ»
হযরত হুযাইফা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, গ্রামে জুমআর নামায নেই। জুমআ হবে শহরে। যেমন মাদায়েন। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৫০৬০]
ইমাম শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহঃ বলেনঃ
وَقد تلقت الْأمة تلقيا معنويا من غير تلقي لفظ أَنه يشْتَرط فِي الْجُمُعَة الْجَمَاعَة وَنَوع من التمدن، وَكَانَ النبى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. وخلفاؤه رَضِي الله عَنْهُم. وَالْأَئِمَّة المجتهدون رَحِمهم الله تَعَالَى يجمعُونَ فِي الْبلدَانِ، وَلَا يؤاخذون أهل البدو، بل وَلَا يُقَام فِي عَهدهم فِي البدو، ففهموا من ذَلِك قرنا بعد قرن وعصرا بعد عصر أَنه يشْتَرط لَهَا الْجَمَاعَة والتمدن
উম্মত শাব্দিকভাবে না হলেও মৌনভাবে এ বিষয়টি নির্ধারণ করেছে যে, জুমআর জন্য জামাআত এবং এক প্রকার সভ্যতা [শহর]থাকা শর্ত। আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদীন এবং আইয়িম্মায়ে মুজতাহিদীন শহরেই জুমআ কায়েম করতেন। আর গ্রামের অধিবাসীদের এ বিষয়ে কোন দোষারোপ করতেন না। [না পড়ার কারণে] শুধু তাই নয়; তাদের জমানায় গ্রামে জুমআর নামায আদায় করা হতো না।
সুতরাং এর মাধ্যমেই যুগের পর যুগ, কালের পর কাল ধরে তারা বুঝে নিলেন যে, জুমআর নামায শুদ্ধ হবার জন্য শর্ত হল জামাআত ও শহর হওয়া। [হুজ্জাতুল্লাহিল বালিগা-২/৩০,রশীদীয়া, বাইরুত ছাপা-২/৪৭]
ওপরোক্ত আলোচনা থেকে এই কথাই প্রমাণিত হয় যে, আপনাদের জন্য ওইভাবে জুমার নামাজ আদায় করা শুদ্ধ নয়। বরং তখন আপনার যোহর পড়বেন। চাইলে জামাতেও পড়তে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১