শর্তযুক্ত এক তালাকের পর তালাকের সংখ্যা বৃদ্ধি করা যাবে কি?
প্রশ্নঃ ১৬২৮৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্ত্রী কে বলছিলাম যে তুমি যদি পান খাও তাহলে তালাক হয়ে ।তখন সে আমাকে বলল সমস্যা নাই এতে এক তালাক হবে আমি তখন বললাম তাহলে তিন তালাক হয়ে যাবে। তার পরে ও সে পান খেয়েছে এখন আমাদের করণীয় কী জানিয়ে উপকৃত করবেন।
২৬ জুলাই, ২০২৬
৯২GC+V৫৫ বামনকান্দা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমি আমার স্ত্রীকে বলেছিলাম, “তুমি যদি পান খাও, তাহলে তালাক হয়ে যাবে।” এরপর আমার স্ত্রী বলল, “সমস্যা নেই, এতে তো এক তালাক হবে।” তখন আমি বললাম, “তাহলে তিন তালাক হয়ে যাবে।” এরপর আমার স্ত্রী পান খেয়েছে।
এ অবস্থায় তিন তালাক হয়ে গেছে।
তিন তালাকের পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিবাহের পদ্ধতি
তিন তালাক দেওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে সরাসরি রুজু বা পুনরায় বিবাহের সুযোগ থাকে না। স্ত্রী তিন তালাকের ইদ্দত শেষ করার পর অন্য একজন পুরুষকে স্বাভাবিকভাবে বিবাহ করবে এবং সেই বিবাহে স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপিত হবে। পরবর্তীতে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেন অথবা তার মৃত্যু হয়, তাহলে সে ইদ্দত পালন করার পর ইচ্ছা করলে পূর্বের স্বামীর সঙ্গে নতুন মোহর ও সাক্ষীর উপস্থিতিতে পুনরায় বিবাহ করতে পারবে।
এ ছাড়া পূর্বের স্বামীর কাছে ফিরে যাওয়ার শরিয়তসম্মত কোনো বিকল্প পথ নেই।
(سورۃ البقرۃ - 230)
فَاِنۡ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰى تَنۡكِحَ زَوۡجًا غَيۡرَهٗ ؕ فَاِنۡ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ اَنۡ يَّتَرَاجَعَآ اِنۡ ظَنَّآ اَنۡ يُّقِيۡمَا حُدُوۡدَ اللّٰهِؕ وَتِلۡكَ حُدُوۡدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوۡمٍ يَّعۡلَمُوۡنَ
(فتاوی شامی: كتاب الطلاق، بَابُ التَّعْلِيقِ، ج:2، ص:241)
(وَلَوْ عَلَّقَ الثَّلَاثَ أَوْ الْعِتْقَ بِالْوَطْءِ لَمْ يَجِبْ الْعُقْرُ بِاللُّبْثِ) أَيْ، وَلَوْ عَلَّقَ الطَّلْقَاتِ الثَّلَاثَ بِالْجِمَاعِ بِأَنْ قَالَ لِامْرَأَتِهِ إنْ جَامَعْتُك فَأَنْتِ طَالِقٌ ثَلَاثًا فَجَامَعَهَا وَوَقَعَ الطَّلَاقُ عَلَيْهَا بِالْتِقَاءِ الْخِتَانَيْنِ ثُمَّ لَبِثَ بَعْدَ الْإِدْخَالِ وَلَمْ يُخْرِجْهُ بَعْدَ وُق وَعِ الثَّلَاثِ لَمْ يَجِبْ عَلَيْهِ الْمَهْرُ.
(فتاوی شامی: كتاب الطلاق، باب التعليق، ج:3، ص:355، ط:دار الفكر)
"(وتنحل) اليمين (بعد) وجود (الشرط مطلقا) لكن إن وجد في الملك طلقت وعتق وإلا لا، فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها."
(في الهندية : 1/420)۔
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت اھ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১