‘عَبْدًا’ (আবদান)-এর স্থলে ‘عَهْدًا’ (আহদান) তিলাওয়াত করলে কি নামাজ নষ্ট হবে?
প্রশ্নঃ ১৭২৮৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেব,
নামাজ—সংক্রান্ত একটি শরয়ি মাসআলা সম্পর্কে আপনাদের মূল্যবান ফতোয়া কামনা করছি। অনুগ্রহপূর্বক নিম্নোক্ত বিষয়টির শরয়ি বিধান নির্ভরযোগ্য দলিল ও ফিকহি কিতাবের আলোকে জানিয়ে বাধিত করবেন।
মাসআলাটি হলো : ১৯/১০/২০২৬ তারিখে মাগরিবের সময় সম্মানিত ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা মারইয়াম এর ৯৩ নম্বর আয়াত اِنۡ كُلُّ مَنۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ اِلَّاۤ اٰتِی الرَّحۡمٰنِ عَبۡدًا এখানে عَبۡدًا এর পরিবর্তে عَهۡدًا তেলওয়াত করেছে, জানার বিষয় হলো উক্ত কারণে নামাজ কি আদায় হয়েছে ? না পুনরায় নামাজ আদায় করতে হবে ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত ক্ষেত্রে ‘عَبْدًا’ (আবদান)-এর স্থলে ‘عَهْدًا’ (আহদান) তিলাওয়াত করার কারণে নামাজ ফাসেদ বা নষ্ট হয়নি, বরং নামাজ শুদ্ধভাবে আদায় হয়ে গেছে। অতএব, উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে না। কেননা সেখানে আয়াতের শব্দ পরিবর্তন হলেও অর্থে তেমন পরিবর্তন হয়নি। এক্ষেত্রে মূলনীতি হলো, যদি নামাযে পবিত্র কুরআনের কোনো আয়াত তিলাওয়াত করার সময় যদি ভুলবশত এক শব্দের জায়গায় অন্য শব্দ উচ্চারিত হয় (যাকে ফিকহের পরিভাষায় ‘যাল্লাতুল ক্বারী’ বা ক্বারীর ভুল বলা হয়), তবে নামাজ নষ্ট হবে কি না তা অর্থের পরিবর্তনের ওপর নির্ভর করে।
এক. অর্থের আমূল পরিবর্তন না হওয়া:
উল্লিখিত আয়াতে ‘عَبْدًا’ শব্দের অর্থ হলো "বান্দা বা দাস হিসেবে"। আর ভুলবশত পড়া ‘عَهْدًا’ শব্দের অর্থ হলো "অঙ্গীকার বা প্রতিশ্রুতি"। যদিও শব্দ দুটির অর্থ ভিন্ন, কিন্তু এর দ্বারা ইসলাম পরিপন্থী বা কুফরি কোনো অর্থ তৈরি হয় না এবং অর্থ সম্পূর্ণ বিকৃত হয়ে যায় না।
দুই. হানাফী ফিকহের মূলনীতি:
হানাফী ফিকহের ইমামগণের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, তিলাওয়াতে এমন ভুল যার ফলে কুরআনের অর্থ সম্পূর্ণ বদলে যায় না অথবা ঈমান-আকিদা পরিপন্থী কোনো অর্থ প্রকাশ পায় না, কিংবা যে শব্দের বিকল্প পবিত্র কুরআনের অন্য কোথাও ব্যবহৃত হয়েছে (যেমন: সূরা মারইয়ামেরই ৭৮ নম্বর আয়াতে ‘أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا’ রয়েছে), তার কারণে নামাজ নষ্ট হয় না।
ففي الفتاوى الهندية: (المكتبة الشاملة)— (وَمِنْهَا) ذِكْرُ كَلِمَةٍ مَكَانَ كَلِمَةٍ عَلَى وَجْهِ الْبَدَلِ إنْ كَانَتْ الْكَلِمَةُ الَّتِي قَرَأَهَا مَكَانَ كَلِمَةٍ يَقْرُبُ مَعْنَاهَا وَهِيَ فِي الْقُرْآنِ لَا تَفْسُدُ صَلَاتُهُ نَحْوُ إنْ قَرَأَ مَكَانَ الْعَلِيمِ الْحَكِيمَ وَإِنْ لَمْ تَكُنْ تِلْكَ الْكَلِمَةُ فِي الْقُرْآنِ لَكِنْ يَقْرُبُ مَعْنَاهَا عَنْ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ - رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى - لَا تَفْسُدُ وَعَنْ أَبِي يُوسُفَ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - تَفْسُدُ نَحْوُ إنْ قَرَأَ التَّيَّابِينَ مَكَانَ التَّوَّابِينَ وَإِنْ لَمْ تَكُنْ تِلْكَ الْكَلِمَةُ فِي الْقُرْآنِ وَلَا تَتَقَارَبَانِ فِي الْمَعْنَى تَفْسُدُ صَلَاتُهُ بِلَا خِلَافٍ إذَا لَمْ تَكُنْ تِلْكَ الْكَلِمَةُ تَسْبِيحًا وَلَا تَحْمِيدًا وَلَا ذِكْرًا وَإِنْ كَانَ فِي الْقُرْآنِ وَلَكِنْ لَا تَتَقَارَبَانِ فِي الْمَعْنَى نَحْوُ إنْ قَرَأَ وَعْدًا عَلَيْنَا إنَّا كُنَّا غَافِلِينَ مَكَان فَاعِلِينَ وَنَحْوَهُ مِمَّا لَوْ اعْتَقَدَهُ يَكْفُرُ تَفْسُدُ عِنْدَ عَامَّةِ مَشَايِخِنَا وَهُوَ الصَّحِيحُ مِنْ مَذْهَبِ أَبِي يُوسُفَ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى -. هَكَذَا فِي الْخُلَاصَةِ.
وفي رد المحتار على الدر المختار ( المكتبة الشاملة)— وَالْقَاعِدَةُ عِنْدَ الْمُتَقَدِّمِينَ أَنَّ مَا غَيَّرَ الْمَعْنَى تَغْيِيرًا يَكُونُ اعْتِقَادُهُ كُفْرًا يُفْسِدُ فِي جَمِيعِ ذَلِكَ، سَوَاءٌ كَانَ فِي الْقُرْآنِ أَوْ لَا إلَّا مَا كَانَ مِنْ تَبْدِيلِ الْجُمَلِ مَفْصُولًا بِوَقْفٍ تَامٍّ وَإِنْ لَمْ يَكُنْ التَّغْيِيرُ كَذَلِكَ، فَإِنْ لَمْ يَكُنْ مِثْلُهُ فِي الْقُرْآنِ وَالْمَعْنَى بَعِيدٌ مُتَغَيِّرٌ تَغَيُّرًا فَاحِشًا يُفْسِدُ أَيْضًا كَهَذَا الْغُبَارِ مَكَانَ هَذَا الْغُرَابِ. وَكَذَا إذَا لَمْ يَكُنْ مِثْلُهُ فِي الْقُرْآنِ وَلَا مَعْنَى لَهُ كَالسَّرَائِلِ بِاللَّامِ مَكَانَ السَّرَائِرِ، وَإِنْ كَانَ مِثْلُهُ فِي الْقُرْآنِ وَالْمَعْنَى بَعِيدٌ وَلَمْ يَكُنْ مُتَغَيِّرًا فَاحِشًا تَفْسُدُ أَيْضًا عِنْدَ أَبِي حَنِيفَةَ وَمُحَمَّدٍ، وَهُوَ الْأَحْوَطُ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন