ডিজিটাল মার্কেটিংয়ে এআই (AI) দিয়ে ছবি ও ভিডিও তৈরির শরঈ বিধান
প্রশ্নঃ ১৬২৯১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ami ekjon student ami freelancing er digital marketing shiktici, ei khetre ai diye vivinni sobi banano video make kora dorkar hoche, nijer sobi diye ba amon karo sobi jeta ai kalponik bache, ei ai diye erokom ta kaj er khetre kora kotota jayez? inkam halal hobe?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছবির বিধানের ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে।
অনেক ওলামায়ে কেরামের মতে, বিনা প্রয়োজনে কোনো প্রাণীর ছবি আঁকা বা তৈরি করা জায়েজ নয়; চাই তা হাত দিয়ে আঁকা/তৈরি করা হোক বা এআই (AI) দিয়ে তৈরি করা হোক।
অন্যদিকে, অনেক ওলামায়ে কেরাম ডিজিটাল ছবিকে (তথা মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে থাকা ছবি, যা প্রিন্ট করা হয়নি) শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে থাকেন।
সুতরাং, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধার জন্য এআই (AI) দিয়ে ছবি ও ভিডিও তৈরি করতে পারেন। তবে তার জন্য নিম্নলিখিত শর্তগুলো মেনে চলা বাধ্যতামূলক:
১. নিজের বা অন্য কারো ছবিতে এমনভাবে এডিটিং করা যাবে না, যার ফলে মূল পরিচয় ঢেকে যায়, বিভ্রান্তি তৈরি হয়, ছবির বিকৃতি ঘটে বা কারো সম্মান ক্ষুণ্ন হয়।
২. এডিটিংয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া উদ্দেশ্য হওয়া যাবে না।
৩. অন্যের ছবি এডিটিংয়ের ক্ষেত্রে পূর্বেই তার অনুমতি নিতে হবে।
৪. কোনো নারীর ছবি ব্যবহার করা যাবে না।
৫. কোনো নারীর ছবি, অশ্লীল দৃশ্য, পর্দাহীনতা, কিংবা কোনো হারাম পণ্য ও হারাম ব্যবসার প্রচারণার জন্য ছবি তৈরি করা যাবে না।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ: "তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।" [সূরা আল-মায়িদাহ: ২]
তথ্যসূত্র :
التفسير المنير للزحيلي" (18/ 213):
"قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصارِهِمْ أي قل يا محمد لعبادنا المؤمنين: كفّوا أبصاركم عما حرم الله عليكم، فلا تنظروا إلا إلى ما أباح لكم النظر إليه. والتعبير بالمؤمنين: إشارة إلى أن من شأن المؤمنين أن يسارعوا إلى امتثال الأوامر.....
فإن وقع البصر على محرّم من غير قصد، وجب إغضاء الطرف وصرف النظر عنه سريعالما رواه مسلم في صحيحة وأحمد وأبو داود والترمذي والنسائي عن جرير بن عبد الله البجلي رضي الله عنه قال: «سألت النبي صلّى الله عليه وسلم عن نظرالفجأة، فأمرني أن أصرف بصري» .
روى أبو داود عن بريدة قال: قال رسول الله صلّى الله عليه وسلم لعلي: «يا علي لا تتبع النظرة النظرة، فإن لك الأولى، وليس لك الآخرة» .
وفي صحيح البخاري عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلّى الله عليه وسلم: «إياكم والجلوس على الطرقات، قالوا: يا رسول الله، لا بدّ لنا من مجالسنا نتحدث فيها، فقال رسول الله صلّى الله عليه وسلم: إن أبيتم فأعطوا الطريق حقّه، قالوا: وما حقّ الطريق يا رسول الله؟ قال: غضّ البصر، وكفّ الأذى، وردّ السلام، والأمر بالمعروف، والنهي عن المنكر» .
وسبب الأمر بغض البصر هو سدّ الذرائع إلى الفساد، ومنع الوصول إلى الإثم والذنب، فإن النظر بريد الزنى، وقال بعض السلف: النظر سهم سمّ إلى القلب، ولذلك جمع الله في الآية بين الأمر بحفظ الفروج، والأمر بحفظ الأبصار التي هي بواعث إلى المحظور الأصلي وهو الزنى".
المدونة "(1/ 182):
"قال ابن القاسم: وسألت مالكا عن التماثيل وتكون في الأسرة والقباب والمنار وما أشبهها؟
قال: هذا مكروه وقال لأن هذه خلقت خلقا، قال: وما كان من الثياب والبسط والوسائد فإن هذا يمتهن، قال: وقد كان أبو سلمة بن عبد الرحمن يقول ما كان يمتهن فلا بأس به وأرجو أن يكون خفيفا ومن تركه غير محرم له فهو أحب إلي".
"حاشية الصاوي على الشرح الصغير " (2/ 501):
"والحاصل أن تصاوير الحيوانات تحرم إجماعا إن كانت كاملة لها ظل مما يطول استمراره، بخلاف ناقص عضو لا يعيش به لو كان حيوانا، وبخلاف ما لا ظل له كنقش في ورق أو جدار. وفيما لا يطول استمراره خلاف".
"الذخيرة للقرافي "(13/ 285):
"والمحرم من ذلك بإجماع ماله ظل قائم على صفة ما يحيى من الحيوان وما سوى ذلك من الرسوم في الحيطان والرقوم في الستور التي تنشر أو البسط التي تفرش أو الوسائد التي يرتفق بها مكروهة وليس بحرام في صحيح الأقوال لتعارض الآثار والتعارض شبهة".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১৫৬৪৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারো যদি হালাল বিজনেস থাকে । সে তার পরিচিতির জন্য এবং তার কমিউনিকেশন বাড়ার জন্য সে কি অনলাইন প্লাটফর্ম গুলোতে তার ছবি ব্যবহার করতে পারবে?।শুধু প্রোফাইল এবং কভারের কথা বলছিলাম (ফেসবুক, linkedin,হোয়াটসঅ্যাপ, ইত্যাদিতে)। 2.কোন জবের জন্য নিজের সিভি, বায়ো ডাটা, ইত্যাদিতে তার ছবি ব্যবহার করা যাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১) সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইল বা কভারের ছবি ব্যবহারের হুকুম:
ডিজিটাল ছবির মাসআলায় সমকালীন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।
প্রথম মত: অনেক আলেমের মতে ডিজিটাল ছবি (তথা মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসে রাখা ছবি) জায়েজ নয়।
তাঁরা সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরিফে বর্ণিত হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে থাকেন। যেমন:
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، قَالَ: كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»
মুসলিম (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন: আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি.) থেকে শুনেছি এবং তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায়।
(সহীহ বুখারী, হাদিস নং: ৫৯৫০; সহীহ মুসলিম, হাদিস নং: ২১০৯)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5526
https://muslimbangla.com/hadith/12406
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةbase، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ»
আবু তালহা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন: ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না, যে ঘরে ছবি থাকে।
(সহীহ বুখারী, হাদিস নং: ৫৯৪৯; সহীহ মুসলিম, হাদিস নং: ২১০৬)
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/5525
https://muslimbangla.com/hadith/12385
এ সমস্ত হাদীসের আলোকে তাঁরা সব ধরনের ছবিকেই নিষেধ করেন। তবে বাস্তব প্রয়োজনের কারণে ছবি ব্যবহারের অবকাশ দিয়ে থাকেন। সুতরাং, ব্যবসায়িক প্রয়োজনে পরিচিতি ও বিশ্বস্ততা বৃদ্ধির জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে মার্জিত ছবি ব্যবহার করতে পারেন। তবে অপ্রয়োজনীয় ও শৌখিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয় মত: অন্যদিকে সমকালীন অনেক আলেমের মতে, ডিজিটাল ছবি বা ভিডিও করা বৈধ। তাঁদের মতে, মোবাইলের ছবি বা ভিডিও মূলত আয়নার প্রতিবিম্ব সংরক্ষণের মতো। এটি হাত দিয়ে স্থায়ী ছবি তৈরি বা অঙ্কন করার মতো নয়। তাঁদের বক্তব্য অনুযায়ী, হাদিসে যে ছবির ওপর কঠোর নিষেধাজ্ঞা এসেছে, তা মূলত মানুষের হাতে অঙ্কিত, কাগজের ওপর প্রিন্ট করা ছবি কিংবা মূর্তি-জাতীয় প্রতিকৃতির ব্যাপারে।
সুতরাং, এই মত অনুযায়ী আপনার হালাল ব্যবসার পরিচিতি বৃদ্ধি ও প্রফেশনাল যোগাযোগের জন্য ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির প্রোফাইল ও কভারে ছবি ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
২) জবের সিভি, বায়োডাটা ইত্যাদিতে ছবি ব্যবহারের হুকুম:
উপরে বর্ণিত হাদিসগুলোর আলোকে কাগজে প্রিন্টেড ছবিকে ওলামায়ে কেরাম স্বাভাবিক অবস্থায় নাজায়েজ বা হারাম বলে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে (যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চাকরির আবেদনপত্র ইত্যাদিতে) কাগজে প্রিন্টেড ছবি ব্যবহার করার অবকাশ দিয়ে থাকেন।
ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতি হলো:
الْحَاجَةُ تَنْزِلُ مَنْزِلَةَ الضَّرُورَةِ
অর্থ: বাস্তব প্রয়োজন বা হাজত ক্ষেত্রবিশেষে জরুরি অবস্থার (অপারগতার) স্থলাভিষিক্ত হয়।
এই মূলনীতির আলোকে ফুকাহায়ে কেরাম বিশেষ প্রয়োজনে ছবি ব্যবহারের অবকাশ দিয়েছেন। তাই আপনি জবের সিভি, বায়োডাটা ইত্যাদিতে ছবি ব্যবহার করতে পারেন, এতে কোনো গুনাহ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন