ইদ্দত চলাকালে নাতিকে দেখতে যাওয়ার বিধান
প্রশ্নঃ ১৭১৮১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইদ্দত পালনকালে যদি নাতী হয় তাহলে কি গিয়ে দেখে আসতে পারে?নাতির বয়স ১৯ দিন।না দেখে যাওয়ার জন্য অনেক কটু কথা শুনতে হচ্ছে।
৪ মাস ১০ দিন ইদ্দতকাল শেষ হবে ডিসেম্বর ২০ তাং।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন ইদ্দত পালন করা ফরজ। এটি কুরআনুল কারীমের সুস্পষ্ট বিধান। ইদ্দত পালনকালে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, বিয়ে-শাদী আনন্দ অনুষ্ঠান ইত্যাদিতে যোগদান করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّعَشۡرًا ۚ فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ
অর্থঃ তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায়, তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। অতঃপর তারা যখন নিজ ইদ্দত (-এর মেয়াদ)-এ পৌঁছে যাবে, তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সম্মতভাবে যা-কিছু করবে (যেমন দ্বিতীয় বিবাহ), তাতে তোমাদের কোনও গুনাহ নেই। তোমরা যা-কিছু কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা বাকারা - আয়াত, ২৩৪
বিধবা মহিলার জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা ওয়াজিব। বিশেষ ওজর ব্যতীত স্বামীর বাড়ি ছাড়া বাবার বাড়িতে কিংবা অন্য কোথাও গিয়ে ইদ্দত পালন করা জায়েয নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
لَا تُخۡرِجُوۡہُنَّ مِنۡۢ بُیُوۡتِہِنَّ وَلَا یَخۡرُجۡنَ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیۡنَ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ ؕ
তাদেরকে (ইদ্দতরত মহিলাকে) তাদের ঘর থেকে বের করে দিও না। আর তারা নিজেরাও যেন বের না হয়। যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। -সূরা তালাক : ১
ইদ্দত পালনকারী নারীর ওপর ইদ্দতের পুরো সময়টুকু ওই বাসস্থানে অবস্থান করা ওয়াজিব। শরঈ অতিজরুরি প্রয়োজন (যেমন: মারাত্মক চিকিৎসা বা নিরাপত্তার হুমকি) ছাড়া ইদ্দত অবস্থায় ঘর থেকে বের হওয়া বা আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া নিষেধ। তাই ইদ্দত চলাকালে নাতিকে দেখতে যাওয়া যাবে না। যদি নাতীকে দেখার ইচ্ছা থাকে, তবে নাতী ও তার মাকে ইদ্দত পালনকারী নারীর ঘরে নিয়ে এসে দেখা করানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে ইদ্দতকারীর ঘর থেকে বের হতে হবে না, শরীয়তের বিধানও পালিত হবে এবং স্বজনদের সাথেও সাক্ষাত হবে।
الدر المختار شرح تنوير الأبصار وجامع البحار (ص: 250)
(وتعتدان) أي معتدة طلاق وموت (في بيت وجبت فيه) ولا يخرحان منه (إلا أن تخرج، أو يتهدم المنزل أو تخاف) انهدامه، أو (تلف مالها، أو لا تجد كراء البيت) ونحو ذلك من الضرورات، فتخرج لاقرب موضع إليه، وفي الطلاق إلى حيث شاء الزوج، ولو لم يكفها نصيبها من الدار اشترت من الاجانب.
البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (4/ 167)
(قوله وتعتدان في بيت وجبت فيه إلا أن تخرج أو ينهدم) أي معتدة الطلاق والموت يعتدان في المنزل المضاف إليهما بالسكنى وقت الطلاق والموت ولا يخرجان منه إلا لضرورة لما تلوناه من الآية والبيت المضاف إليها في الآية ما تسكنه كما قدمناه سواء كان الزوج ساكنا معها أو لم يكن كذا في البدائع ولهذا قدمنا أنها لو زارت أهلها فطلقها زوجها كان عليها أن تعود إلى منزلها فتعتد فيه
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন