স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে?
প্রশ্নঃ ১৭৩০৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটি মেয়ের স্বামী বিদেশ থাকেন ৩ বছর যাবত, এমতাবস্থায় উক্ত মহিলা কোর্ট থেকে তার স্বামী কে ডিভোর্স দেয় গোপনে এবং ডিভোর্সের কথা গোপন রেখে তিন মাস সেখানেই বসবাস করে, অতঃপর আরেকজনের সাথে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ বিবাহ টা শরিয়ত মতো জায়েজ হয়েছে কিনা? যদি জায়েজ না হয় - সেক্ষেত্রে করনীয় কি...?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
তালাক শরীয়তের একটি স্পর্শকাতর এবং অতিগুরুত্বপূর্ণ বিধান। ইসলাম তালাক প্রদানের অধিকার একমাত্র পুরুষকেই দিয়েছে। নারী পুরুষকে তালাক দিতে পারে না। তবে যদি বিয়ের সময় কাবিননামার ১৮ নং ধারায় (বাংলাদেশে) স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহনের অনুমতি দিয়ে থাকে— শরীয়তের পরিভাষায় যাকে "তাফওয়ীয— বলে। সেক্ষেত্রে স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। স্বামীকে তালাক দিতে পারবে না।
কাজেই ওই নারী কিভাবে এবং কিসের ভিত্তিতে স্বামীকে তালাক দিয়েছেন; তা দেখে মাসআলা বর্ণনা করতে হবে। তাঁর তালাক কার্যকর হওয়া এবং সহিহ তরিকায় ইদ্দত পালনের ওপর দ্বিতীয় বিবাহের শুদ্ধতা নির্ভর করবে।
পবিত্র কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
পুরুষেরা নারীদের উপর কৃর্তত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সুরা নিসা ৪:৩৪
ففي حدیث ابن ماجۃ والدارقطنی، الطلاق لمن اخذ بالساق : https://muslimbangla.com/hadith/27372
وفي البحرالرائق : "(قوله: ويقع طلاق كل زوج عاقل بالغ )؛ لصدوره من أهله في محله، وهو بيان للمحل وشرائطه فأشار إلى محله بذكر الزوج".(9/133)
وفي المحیط البرہانی : "والأصل في هذا: أن الزوج يملك إيقاع الطلاق بنفسه فيملك التفويض إلى غيره فيتوقف عمله على العلم؛ لأن تفويض طلاقها إليها يتضمن معنى التمليك، لأنها فيما فوض إليها من طلاقها عاملة لنفسها دون الزوج، والإنسان فيما يعمل لنفسه يكون مالكا." (كتاب الطلاق ج : 3 ص : 240 ط : دارالكتب العلمية)
وفي تبیین الحقائق ” الزوج إذا طلق نفسه أو طلقته هي لا تطلق المرأة لعدم إضافته إلى المحل “ ،کتاب الطلاق،ج 2،ص 208، المطبعة الكبرى الأميرية ، القاهرة
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন