আযানের মাঝে বিরতির বিধান
প্রশ্নঃ ১৭৩৪০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম এর কাছে আমার প্রশ্ন হল মুয়াজ্জিন সাহেব আযান দেওয়া অবস্থায় আজানের মাঝখানে কারেন্ট চলে গেছে এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব আযান বন্ধ করে আধা মিনিট পরিমাণ সময়ে আইপিএস বা সোলারের লাইন দিতে পারবে কিনা । জানালে একটু ভালো হতো ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আযানের মাঝে কোনো ওজরের কারণে সামান্য বিরতি হলে তাতেও আযানের ধারাবাহিকতা নষ্ট হয় না।
তবে বিরতি যদি এত দীর্ঘ হয় যে, প্রচলিত রীতি অনুযায়ী শ্রোতাদের কাছে মনে হয় আযান শেষ হয়ে গেছে কিংবা আযানের ধারাবাহিকতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে নতুন করে প্রথম থেকে আযান দেওয়া উচিত
সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আযান বন্ধ হয়ে গেলে এবং আইপিএস অথবা সোলারের লাইন চালু করতে প্রায় আধা মিনিট সময়ের প্রয়োজন হলে, মুয়াজ্জিন সাহেবের জন্য এ পরিমাণ সময় বিরতি দিয়ে পুনরায় আযান চালু করা জায়েয হবে। অতঃপর তিনি পূর্বে যতটুকু আযান দিয়েছেন, সেখান থেকে অবশিষ্ট অংশ সম্পন্ন করবেন। নতুন করে প্রথম থেকে আযান দেওয়া আবশ্যক হবে না।
الفصل بين كلمات الأذان إن كان يسيراً فلا يبطل الأذان وينبغي على ما مضى»
الموسوعة الفقهية الكويتية،
مادة الأذان، : الموالاة بين ألفاظ الأذ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন