যাকাতের অর্থে শিক্ষকদের বেতন প্রদানের বিধান
প্রশ্নঃ ১৭৩৫৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মাদ্রাসায় প্রতি বছরে প্রায় 1500কেজি চাল আর 100 কেজি দাল যাকাত হিসেবে আসে। আমার প্রশ্ন, যাকাতের চাল, দাল বিক্রি করে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়া যাবে কি? আর মাদ্রাসার জেনারেল বিষয়ের শিক্ষকদের বেতন যাকাতের এই অর্থ থেকে দেয়া যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাতের সম্পদ কুরআন-সুন্নাহয় নির্ধারিত খাতগুলোতেই ব্যয় করতে হবে। যাকাত আদায় সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো, যাকাতের সম্পদ কোনো বিনিময় বা পারিশ্রমিক হিসেবে প্রদান না করা; বরং যাকাতের উপযুক্ত ব্যক্তিকে নিঃশর্তভাবে মালিক বানিয়ে দেওয়া। তাই কাউকে বেতন বা পারিশ্রমিক হিসেবে যাকাতের অর্থ প্রদান করলে যাকাত আদায় হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাদরাসায় যাকাত হিসেবে প্রাপ্ত চাল-ডাল বিক্রি করে সেই টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া জায়েয হবে না। মাদরাসার ধর্মীয় বিষয়ের শিক্ষক হোক কিংবা জেনারেল বিষয়ের শিক্ষক- কারও বেতনই যাকাতের অর্থ থেকে দেওয়া যাবে না। কেননা শিক্ষকতার বিনিময়ে বেতন প্রদান করা হয়, আর যাকাতের অর্থ এভাবে ব্যয় করা বৈধ নয়।
বরং মাদরাসার যেসব গরিব ও অসহায় শিক্ষার্থী শরিয়তের দৃষ্টিতে যাকাত গ্রহণের উপযুক্ত, তাদের জন্য এই যাকাতের অর্থ ব্যয় করতে হবে। এক্ষেত্রে যাকাতের চাল-ডাল বিক্রি করলে প্রাপ্ত অর্থ তাদের হাতে মালিক বানিয়ে দিতে হবে। এরপর তারা নিজেদের শিক্ষা, থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় খাতে তা ব্যয় করতে পারবে। অথবা তাদের পক্ষ থেকে বৈধভাবে মালিকানা গ্রহণের ব্যবস্থা করে তাদের প্রয়োজনীয় খরচে তা ব্যয় করা যাবে। তবে শিক্ষার্থীদের জন্য ব্যয়ের নামে সরাসরি মাদরাসার সাধারণ তহবিলে জমা করা বা শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা যাবে না।
সারকথা: যাকাতের চাল-ডাল বিক্রি করে শিক্ষকদের (ধর্মীয় কিংবা জেনারেল) বেতন দেওয়া যাবে না। বরং যাকাত গ্রহণের উপযুক্ত গরিব ও অসহায় শিক্ষার্থীদের মালিক বানিয়ে দিয়ে তাদের শিক্ষা ও ভরণপোষণের খরচে তা ব্যয় করতে হবে।
-সূরা তাওবা, আয়াত নং ৬০; বাদায়েউস সানায়ে’ : ২/৪৭৬; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৭০; আদ্দুররুল মুখতার : ২/২৫৮; ফিকহুয যাকাত, পৃ. ৪৫৮
(1) سورة التوبة (٦٠)
قوله تعالى : إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ.
(2) بدا ئع الصنائع (٢/٤٧٦) دار الحديث
واما ركن الزكاة : ركن الزكاة واخراج جزء من النصاب الى الله تعالى وتسليم ذلك اليه يقطع المالك يده عنه بتمليكه من الفقيل وتسليمه اليه او الى يدي من هو نائب عنه
** الفتاوى الهندية- الفتاوى العالمكيرية : 1/170
(كتاب الزكاة)... أما تفسيرها فهي تمليك المال من فقير مسلم غير هاشمي، ولا مولاه بشرط قطع المنفعة عن المملك من كل وجه لله - تعالى - هذا في الشرع كذا في التبيين
** الدر المختار : (2/ 258)
تمليك جزء مال عينه الشارع من مسلم فقير ولو معتوها غير هاشمي ولا مولاه مع قطع المنفعة عن المملك من كل وجه لله تعالى.
** فقه الزكاة ( 458 )
الفقير و المسكين --- أن الفقير عند الحنفية هو من يملك شيئا دون النصاب الشرعي في الزكاة أو يملك ما قيمته نصاب أو اكثر من أثاث--- و المسكين عندهم من لايملك شيئا و هذا هو المشهور
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন