ঈদের খুতবার মাঝে ইমামের তাকবীরের সাথে মুসল্লিদের তাকবীর বলা কি শরীয়তসম্মত?
প্রশ্নঃ ১৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদের নামাযের খুতবার সময় আমাদের মসজিদে একটি বিষয় লক্ষ্য করা যায়। তা হল খুতবার মাঝে ইমাম সাহেব যখন তাকবীর বলেন তখন অনেক মুসল্লিও তাঁর সাথে সাথে উচ্চস্বরে তাকবীর বলেন। আমি এক আলেমকে বলতে শুনেছিলাম, খুতবার সময় একেবারে চুপ থাকতে হয়। জানার বিষয় হল, এই বিধান কি শুধু জুমার খুতবার সাথেই খাস, নাকি ঈদের খুতবার ক্ষেত্রেও প্রযোজ্য? সঠিক বিষয়টি জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঈদের খুতবায় তাকবীর বলার নিয়ম খতীবের জন্য, মুসল্লিদের জন্য নয়। জুমার খুতবার ন্যায় ঈদের খুতবা চলাকালীনও মুসল্লিগণ চুপ থাকবে। তাকবীর ইত্যাদি কিছুই বলবে না।
-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৫৬৪২; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৭৪০; কিতাবুল আছল ১/৩১৮; আলমুহীতুল বুরহানী ২/৪৮৩; শরহুল মুনয়া পৃ. ৫৭১; আদ্দুররুল মুখতার ২/১৬০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান