প্রশ্নঃ ২০৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছুদিন আগে আমি অযু করার পর হঠাৎ বেহুঁশ হয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে। তখন আমি দ্রুত গিয়ে ইমামের সাথে রুকুতে শরিক হয়ে যাই। নামায শেষে পাশের এক ভাই আমাকে বললেন, আপনার নামায তো হয়নি। কারণ অজ্ঞান হলে অযু ভেঙ্গে যায়। তাই আপনি অযু করে আবার নামায পড়ে নিন। এখন জানার বিষয় হল, তার এ কথা কি ঠিক? জ্ঞান হারানোর কারণে কি অযু ভেঙ্গে যায়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জ্বী হ্যাঁ, অল্প সময়ের জন্য বেহুঁশ বা অচেতন হয়ে পড়লেও অযু ভেঙ্গে যায়। ঐ ব্যক্তি ঠিকই বলেছে। তাই এমনটি হলে জ্ঞান ফিরার পর নতুনভাবে অযু করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান