প্রশ্নঃ ২০৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্কুলের ধর্ম বইয়ে কুরআন শরীফের সূরা, দুআ-দরূদ ইত্যাদি লেখা থাকে। আমাদের বাসার পাশে ভাঙ্গারি দোকানগুলোতে অনেকে পুরাতন বই বিক্রির সময় ধর্ম বইগুলোও কেজি হিসেবে বিক্রি করে। যা দ্বারা তারা প্যাকেট বানিয়ে বিক্রি করে। জানতে চাই, আল্লাহ তাআলার নাম বা কোনো আয়াত কিংবা দুআ লেখা কাগজ দিয়ে প্যাকেট বানানো ও সেগুলো পণ্য দেওয়ার কাজে ব্যবহার করার হুকুম কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনে কারীমের আয়াত, হাদীস শরীফ অথবা আল্লাহ তাআলার নাম কিংবা কোনো যিকির লেখা কাগজ অধিক সম্মানের যোগ্য। তা সংরক্ষণ করে রাখা জরুরি। এসব কাগজ দিয়ে প্যাকেট বানানো ও তা গ্রাহককে পণ্য দেওয়ার কাজে ব্যবহার করা নাজায়েয। তাই এ ধরনের বই ও কাগজ ভাঙ্গারীর কাছে বিক্রি করাও জায়েয হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান