প্রশ্নঃ ২৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি, ইমামকে রুকুতে পেলে রাকাত পাওয়া যায়। ইমামকে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় বা সিজদারত বা বসা অবস্থায় পেলে সেই রাকাত পাওয়া যায় না। এ সকল অবস্থায় রাকাত পাওয়া না গেলেও ইমামের সাথে তখনি জামাতে শরিক হতে হবে নাকি ইমামের দাঁড়ানোর অপেক্ষা করতে হবে? জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমামের সাথে রুকু না পেলেও ইমামকে নামাযের যে অবস্থাতেই পাওয়া যাবে অপেক্ষা না করেতখনই জামাতে শরিক হয়ে যাবে। এ ব্যাপারে হাদীস শরীফে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
إذا وجدتم الإمام فقوموا أو قاعدا فاقعدوا أو راكعا فاركعوا أو ساجدا فاسجدوا.
তোমরা ইমামকে নামাযে দাঁড়ানো অবস্থায় পেলে দাঁড়িয়ে যাবে। বৈঠক অবস্থায় পেলে বসে পড়বে।আর রুকু অবস্থায় পেলে রুকুতে চলে যাবে। আর সিজদায় পেলে সিজদায় শরিক হয়েযাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান