প্রশ্নঃ ২৪৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদের চতুর্দিকের বেড়াগুলো ছিল টিনের। এবার মসজিদ কমিটি সাইডে ওয়াল করার উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে মুসল্লিদের কাছ থেকে নগদ টাকা, ইট, সিমেন্ট ইত্যাদি উঠানো হচ্ছে। ইতিমধ্যে মোটামুটি ক্যাশ জমা হয়েছে। কিছুদিন পর মসজিদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। কয়েক মাস থেকে মসজিদের জেনারেল ফান্ডে কোনো টাকা নেই। তাই ইমাম-মুয়াযযিনের কয়েক মাসের বেতন বাকি হয়ে গেছে। জানতে চাই, মসজিদ নির্মাণের জন্য উঠানো টাকা থেকে কি ইমাম-মুয়াযযিনের বেতন দেওয়া যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদের নির্মাণ কাজের কথা বলে উঠানো টাকা নির্মাণ কাজেই ব্যয় করতে হবে। ঐ টাকা দ্বারা ইমাম-মুয়াযযিনের বেতন দেওয়া জায়েয হবে না।
উল্লেখ্য, ইমাম-মুয়াযযিনের বেতন পরিশোধ করার জন্য মুসল্লিদেরকে সাধারণ ফান্ডে দান করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। যেন এ খাত থেকে বেতন-ভাতা দেওয়া যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান