প্রশ্নঃ ২৫১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম রাহ. কার অনুরোধক্রমে তার সহীহ মুসলিম সংকলন করতে আরম্ভ করেন? তাঁর নাম কি ছিল? এবং তার আবেদনের ভাষ্য কীরূপ ছিল? বরাতসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তারীখে বাগদাদ, তারীখুল ইসলাম লিযযাহাবীসহ নির্ভরযোগ্য একাধিক তারীখ ও সিয়ারগ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইমাম মুসলিম রাহ. তাঁর বিশিষ্ট শাগরিদ আহমদ ইবনে সালামার (মৃত্যু : ২৮৬ হিজরী) অনুরোধে সহীহ মুসলিম সংকলন করতে আরম্ভ করেন। তারীখের ঐ সকল গ্রন্থে তার আবেদন হুবহু উদ্ধৃত হয়নি বলে আমরা তাঁর ভাষ্য কী ছিল তা নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সহীহ মুসলিমের ভূমিকায় স্বয়ং ইমাম মুসিলমের বক্তব্য থেকে ঐ আবেদনের ভাষ্য সহজে অনুমান করা যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান