প্রশ্নঃ ২৬৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক সময় নামায পড়ার সময় সেজদায় মাথা থেকে টুপি পড়ে যায়। যার কারণে নিজের কাছে খুবই অস্বস্তি বোধ হয়। এর থেকে বাঁচার জন্য সেজদা থেকে উঠার সময় যদি টুপি তুলে মাথায় দেই তাহলে এতে নামাযের কোনো ক্ষতি হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামায অবস্থায় মাথা থেকে পড়ে যাওয়া টুপি সেজদা থেকে উঠা কিংবা বসা অবস্থায় এক হাত দিয়ে মাথায় তুলে নিলে নামাযের কোনো ক্ষতি হয় না; বরং এমনটি করাই উত্তম। কিন্তু এক্ষেত্রে দুই হাত ব্যবহার করা যাবে না। কেননা এতে নামায ফাসেদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই আপনি যদি এক হাত দিয়ে মাথায় টুপি তুলে দেন তবে আপনার নামাযের কোনো ক্ষতি হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান