প্রশ্নঃ ২৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. নামাযে গলা খাঁকারি দেওয়ার হুকুম কী? কেউ যদি ইচ্ছাকৃত দেয় তবে কী হুকুম? অনিচ্ছাকৃত দিলে কী হুকুম? কেউ যদি অভ্যাসের কারণে দেয়, (সে চেষ্টা করেও অভ্যাস ছাড়তে পারছে না) বা গলার সমস্যার কারণে দেয় তবে কী হবে? ২. কাশি দেওয়ার কী হুকুম? কোন্ অবস্থায় জায়েয, কোন্ অবস্থায় নাজায়েয? মাসআলাগুলোর সমাধান জানালে কৃতজ্ঞ থাকব। জাযাকুমুল্লাহ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. নামাযের মধ্যে গলায় কফ জমার কারণে বা এ ধরনের কোনো ওজরের কারণে যদি গলা খাঁকারি দেওয়া হয় তাহলে নামাযের কোনো ক্ষতি হবে না। তবে বিনা ওজরে এমন করলে মাকরূহ হবে।
২. নামাযে কাশি চলে আসলে নামাযের কোনো ক্ষতি হয় না। তবে প্রয়োজনের চেয়ে বেশি কাশি দিবে না। কেননা বিনা প্রয়োজনে কাশি দিলে কখনো নামায ভেঙ্গে যাওয়ার আশংকা থাকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান