প্রশ্নঃ ৩৯৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকরি রত আছি আমার মার্কেটিং করতে হয় কিন্তু অন্যরা মার্কেটিং করে ধরেন তারা একটি মাল ক্রয় করে দিচ্ছে 100 টাকায় কিন্তু তার মূল্য 60 টাকা তারা 40 টাকা বেশি বিল করেছে
কিন্তু আমিও সেম একটি মাল ক্রয় করেছি কিন্তু তার ক্রয় মূল্য 60 টাকা তার আগেরটা 100 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছে এখন আমি যদি ৬০ টাকায় কোম্পানিকে
ওই মালটা দি তবে আমার সমস্যা হতে পারে তাই আমি 100 টাকায় দিয়েছি বকেয়া 40 টাকা আমার কাছে ছিল আমি অন্য মাল ক্রয় করে কোম্পানিতে ফ্রিতে দিয়েছি কোম্পানিকে দেখাইনি না দেখেয় ডুকানো হয়েছে
এতে কোন গুনা কারন আমি হারাম খাইতে যাচ্ছি না আর
কার সাথে জোরগা করতে চাচ্ছি না
১২ ডিসেম্বর, ২০২০
নারায়ণগঞ্জ
১৬ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি কোম্পানির পাওনা চল্লিশ টাকা পরিশোধ করে নিজকে হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু প্রতারকদের মতো আপনিও একপ্রকার প্রতারণা করে যাচ্ছেন।
ফিতনার এই যুগে স্বচ্ছ ও নিষ্কলুষ জীবন খুব কঠিন। তদুপরি সাহসিকতার সঙ্গে ষাট টাকা বিল করলে ইনশাআল্লাহ আপনি ফ্যাসাদে পড়বেন না। যেহেতু আপনি তাকওয়ার ভিত্তিতে এটা করবেন। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন।
وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مَخۡرَجًا ۙ
(আত ত্বালাক - ২)
আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।
وَّیَرۡزُقۡہُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَہُوَ حَسۡبُہٗ ؕ اِنَّ اللّٰہَ بَالِغُ اَمۡرِہٖ ؕ قَدۡ جَعَلَ اللّٰہُ لِکُلِّ شَیۡءٍ قَدۡرًا
(আত ত্বালাক - ৩)
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন