জ্ঞানীর কলমের কালি কি শহীদের রক্তের চেয়েও মূল্যবান?
প্রশ্নঃ ৮২৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব, “জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান- এটি কি হাদিস? দয়া করে জানাবেন।
১৫ জুন, ২০২৬
চাঁদপুর
১৯০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত বক্তব্যটির আরবী ইবারত হল,
مداد العلماء افضل من دماء الشهداء
শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।
উক্ত বক্তব্যটির বিষয়ে মুহাদ্দিসীনে কেরামের মন্তব্য–
১- মোল্লা আলী কারী রহঃ বলেন, কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল। {আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩।
২- আল্লামা মারয়ী আলকারমী রহঃ বলেন, এটি আসলে হযরত হাসান বসরী রহঃ এর বক্তব্য। {আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭}
৩- আল্লামা যারকানী রহঃ বলেন, এটি হাসান বসরী রহঃ এর বক্তব্য। এটিকে মারফূ বলা মওজু। {মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬}
৪- আল্লামা ইবনুল জাওযী রহঃ বলেন, এটি হাদীস নয়। {আলইলালুল মুতানাহিয়া-১/৮০}
মুহাদ্দিসীনদের উল্লেখিত বক্তব্য দ্বারা একথাই প্রমানিত হয় যে, উক্ত বক্তব্যটি মূলত হযরত হাসান বসরী রহঃ এর কথা হাদীস নয়। তাই এটিকে রাসূল সাঃ এর হাদীস বলা জায়েজ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ইফতা বিভাগ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন