প্রশ্নঃ ৮৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অন্তঃসত্ত্বা। বর্তমানে আমার শরীর অস্বাভাবিক ভারি হয়ে যাওয়ার কারণে নামাযে মাটিতে সেজদা করতে পারি না। অনেক কষ্ট হয়। তাই কিছুদিন ধরে সেজদার জায়গায় বালিশ রেখে তার উপর সেজদা করছি। আগে আম্মুকেও এভাবে নামায পড়তে দেখেছি। জানতে চাই, আমার এভাবে নামায পড়া ঠিক হচ্ছে কি না? না হলে এ অবস্থায় আমি কীভাবে নামায পড়ব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাটিতে সেজদা করতে না পারলে বিধান হল, ইশারায় সেজদা করা। আপনিও ইশারায় সেজদা করবেন। ইশারায় সেজদা আদায়ের জন্য রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকবেন। অবশ্য এ অবস্থায় বালিশ বা নীচু কিছুর উপর সেজদা করা অনুত্তম হলেও নামায হয়ে যায়। তাই আপনার উক্ত নামাযগুলোও আদায় হয়ে গেছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান