আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৮৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত
আমরা অনেকেই ফ্রি লেন্সিং করে থাকি।
এরই অংশ বিশেষ হিসেবে কিছু এসাইন্মেন্ট (Assignment) করি আমি।
যেগুলা বিদেশি ছাত্ররা তাদের নিজের নাম ব্যবহার করে নিজ নিজ ইউনিভার্সিটিতে জমা দেয়। এর বিনিময়ে আমি কিছু টাকাও পাই।
আমার এই উপার্জন কি হারাম না হালাল? আমি তো হালাল ভাবে কাজ করছি, সেটা অন্যকেউ কিভাবে ব্যবহার করবে সেটা তো তার বিষয় এখানে আমার ইনকামে কোন প্রব্লেম হবে?একটা অনলাইন ফতোয়া বিভাগে দেখলাম এটাকে নাজায়েজ বলেছে। তাহলে তো বহু ফ্রিল্যান্সারদের ইনকাম নাজায়েজ হয়ে যাবে।বিস্তারিত জানাবেন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা ১২০৭
১৪ বার পড়া হয়েছে
৩৮৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাযের বিধানে তো রয়েছে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে কাতারে দাঁড়াতে হবে। কিন্তু বর্তমানের করোনা মহামারীতে ডো দূরে দূরে দাঁড়ায় সামাজিক দূরত্ব মেনে। সেক্ষেত্রে কি নামাজ হবে?

বিতর সালাতের সহীহ নিয়ম কোনটি? আমাদের দেশে যে ৩য় রাকাআতে আল্লাহু আকবর বলে হাত তুলে দোয়া কুনুত পড়ার প্রচলন আছে অনেকে তো সেটাকে ভুল নিয়ম বলে দাবি করে.

তাশাহুদে শাহাদাত আঙ্গুল উঠানোর নিয়ম কি? অনেক জায়গায় দেখি "লা ইলাহা" বলার সময় আঙ্গুল উঠাতে বলে আবার অনেক জায়গায় বলে সালামের আগ পর্যন্ত আগুল উঠিয়ে অনবরত নাড়াতে বলে। সঠিক নিয়ম কোনটি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা
২৫ বার পড়া হয়েছে
১১৭৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি কুরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি সব সময়, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি প্রতিনিয়ত, ইসলামিক কিতাব ও হাদিস চর্চা করি, তাহাজ্জুদের নামায আদায় করি।
এখন হুজুর আমার সমস্যা হলো আমি এবাদতে আগের মতো মজা পাচ্ছি না, তাহাজ্জুদ পড়তে পারছিনা, ফজরের নামাজ মসজিদে জামায়াতের সাথে পড়তে পারছি না, একই গোনাহর কাজ হঠাৎ করে ফেলছি যেটা করার আমার কোন ইচ্ছা ছিল না, তোওবা করছি কিন্তু আবার হয়ে যাচ্ছে,
আমার একজন মামা ইন্তেকাল করেছিল, তার জানাজা আমি পড়িয়েছিলাম, আমার মামার গ্রামের লোকজন আমার খুব প্রশংসা করছিল, তার পর থেকেই আমার সমস্যা,
আমার এই সমস্যা কাটিয়ে ওঠার সমাধান বলবেন ।
আমি চেষ্টা করছি কিন্তু পারছি না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৬ ডিসেম্বর, ২০২১
West Bengal ৭০০০৪৪
৬৫ বার পড়া হয়েছে
১১৮০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকা ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
প্রত্যাশা করি আল্লহর রহমতে ভালো আছেন, উস্তাদ।

উস্তাদ, একজন রমাদনের শেষ দশ রাতের প্রতি রাতে আলাদা করে সাদাকা করতে চান। তার সামর্থ্য কম থাকার কারনে শেষ দশ রাতের প্রতি রাতে ১০০ টাকা করে সাদাকা করতে চাইলেন। এখন উনি কি এই প্রতি রাতের টাকা প্রতি রাতে একটা বাক্সে রেখে দিতে পারবেন এবং টাকা গুলো একত্র করে চাঁদ রাতে ওনার কোন গরিব আত্নিয় কে দিয়ে দিতে পারবেন? এমনটা করলে কি প্রতি রাতে সাদাকা করার সাওয়াব পাওয়া যাবে?

জাযাক আল্লহু খয়ির উস্তাদ।

আল্লহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন এবং সফলতা দিন। আমিন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২১
Dhaka 1216
৩৫ বার পড়া হয়েছে