মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৫১
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: লি'আনের কারণে এবং অপবাদ ও লি'আন সংক্রান্ত আয়াতের ব্যাখ্যা এবং হিলাল ইবন উমাইয়া (রা)-এর ঘটনা।
৫১। সা'ঈদ ইবন জুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমাকে ইবন যুবায়র (রা)-এর শাসনামলে লি'আনকারীদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় যে, লি'আনকারীদেরকে কি পৃথক করে দেওয়া হবে? তখন আমি কী উত্তর দিব বুঝতে পারছিলাম না। শেষে আমি আমার স্থান হতে উঠে ইবন উমর (রা) ঘরে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, হে আবূ আবদির রহমান! লি'আন করার পর (স্বামী স্ত্রী) উভয়কে কি পৃথক করে দেওয়া হবে? তিনি বললেন, সুবহানাল্লাহ! তারপর তিনি বললেন, সর্বপ্রথম এ বিষয়ে জিজ্ঞাসা করেছে অমুকের পুত্র অমুক। সে বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কোন পুরুষকে অপকর্মে লিপ্ত দেখে (তবে সে কি করবে?) যদি সে এ বিষয়ে কথা বলে তবে সে ভীষণ বিপদজনক বিষয়ে কথা বলল আর যদি চুপ থাকে তবে অনুরূপ বিষয়ে চুপ থাকল। এরপর তিনি চুপ থাকলেন; কোন জবাব দিলেন না। পরবর্তীতে সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, আমি আপনাকে যে বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, সে মুসিবতে আমি নিজেই আক্রান্ত হয়ে পড়েছি। এরপর আল্লাহ তা'আলা সূরা নূর-এর এই আয়াত সমূহ অবতীর্ণ করেন, وَالَّذِينَ يَرْمُوْنَ أَزْوَاجَهُمْ
হতে أَنَّ غَضَبَ اللهِ عَلَيْهَا إِنْ كَانَ مِنَ الصَّادِقِينَ পর্যন্ত।
(বর্ণনাকারী বলেন,) এরপর রাসূলুল্লাহ (ﷺ) (লি'আনের কার্যক্রম) সর্বপ্রথম সে লোক হতে শুরু করেন। তাকে তিনি উপদেশ দেন এবং সংবাদ দেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাব অপেক্ষা সহজতর। সে লোক বলল, আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্যসহকারে পাঠিয়েছেন, আমি আপনাকে মিথ্যা বলছি না। তারপর তিনি স্ত্রীলোকটির দিকে ফিরলেন, তাকে উপদেশ দিলেন এবং বললেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাব অপেক্ষা সহজতর। সে মহিলা বলল, আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্যসহকারে পাঠিয়েছেন, নিশ্চয় সে মিথ্যাবাদী। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষ হতে (লি'আন গ্রহণ করা) শুরু করলেন। সে আল্লাহর শপথ করে চারবার সাক্ষ্য দিল যে, সে সত্যবাদী। পঞ্চমবার বলল যে, সে মিথ্যাবাদী হলে তার (নিজের) ওপর আল্লাহর লা'নত। এরপর তিনি স্ত্রীলোকটির প্রতি নযর দিলেন। সে আল্লাহর শপথ করে চারবার সাক্ষ্য দিল যে, সে (পুরুষ) মিথ্যাবাদী। পঞ্চমবার বলল, যদি সে (পুরুষ) সত্যবাদী হয় তবে তার (স্ত্রীলোক) ওপর আল্লাহর গযব। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে পরস্পর হতে পৃথক করে দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)

كتاب اللعان
باب سببه وتفسير آيات القذف واللعان وقصة هلال بن أمية في ذلك
عن سعيد بن جبيرقال سئلت عن المتلاعنين أيفرق بينهما في إمارة ابن الزبير، فما دريت ما أقول، فقمت من مكاني إلى منزل ابن عمر فقلت أبا عبد الرحمن المتلاعنين أيفرق بينهما؟ فقال سبحان الله إن أول من سأل عن ذلك فلان بن فلان قال يا رسول الله أرأيت الرجل يرى امرأته على فاحشة فإن تكلم تكلم بأمر عظيم، وإن سكت سكت على مثل ذلك، فسكت فلم يجبه فلما كان بعد أتاه فقال الذي سألتك عنه قد ابتليت به فأنزل الله عز وجل هؤلاء الآيات في سورة النور {والذين يرمون أزواجهم} حتى بلغ {أن غضب الله عليها إن كان من الصادقين} فبدأ بالرجل فوعظه وذكره وأخبره أن عذاب الدنيا أهون من عذاب الآخرة، فقال والذي بعثك بالحق ما كذبتك ثم ثنى بالمرأة فوعظها وذكرها وأخبرها أن عذاب الدنيا أهون من عذاب الآخرة. فقالت والذي بعثك بالحق إنه لكاذب، قال فبدأ بالرجل فشهد أربع شهادات بالله إنه لمن الصادقين، والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين، ثم ثنى بالمرأة فشهدت أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين، ثم فرق بينهما