আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৭৮৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার আম্মার অসুস্থতাজনিত কারণে হ্যালুসিনেশন হয়। তাঁর কাছে মনে হয় বাসার মানুষজন কেউ কান্না করছে বা ঝগড়া করছে। তাঁকে যতই বলা হোক যে সবাই ভালো আছে, তিনি অসুস্থ শরীর নিয়ে নিজে উঠে এসে না দেখা পর্যন্ত বা আমরা সামনে না যাওয়া পর্যন্ত উনি আমাদের কথা বিশ্বাস করেন না।
মাঝরাতে এরকম হলে আমি বলি যে সবাই ভালো আছে, আপনি ঘুমিয়ে পড়েন। তখন তিনি মনে কষ্ট পান আর বলেন যে বুড়ো হয়ে গেছি দেখে আমার কথা দাম দাও না।
অনেক সময় বাসার মানুষ বা কাজের লোকদের সাথে একটু কড়া ব্যবহার করে ফেলেন। আমি বুঝাতে গেলেও কষ্ট পান, বলেন যে আমি কাউকে কিছু বলি নাই।

আমি যথাসাধ্য চেষ্টা করছি মায়ের খেদমতের। তারপরও তাঁর মনে কষ্ট দিয়ে ফেলছি।
আমি কি করবো মুহতারাম? আমার দ্বারা কি বড় গুনাহ হয়ে যাচ্ছে? খুব মনোকষ্টে আছি ব‌্যপার গুলো নিয়ে
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২৫ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১৩ বার পড়া হয়েছে
৬৩৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসলামুআইলাইকুম,আমি নতুন বিবাহ করেছি ৬ মাস এখন সমস্যা হল আমার পরিবার আত্মীয় স্বজনরা বউ এর বাড়ি থেকে ফানিচার বিভিন্ন উপলকন যেমন ঈদের পোশাক ঈদ সামগ্রী ঈদের সালামি কম দিছে কেনো ঈদের পোশাক কেনো দিলো না তাদের মনের মত এগুলো নিয়ে পরিবারে অনেক অপমান অপদস্ত করছে আমার কাকা কাকি দাদা মা আরও অনেকে আনার জন্য বিভিন্ন সামগ্রী। আমি জানি এগুলো নেওয়া ঠিক না। তারপরও পরিবার ও আত্মীয়স্বজন এর কারনে খুশি হয়ে যা দিবে তা নিবো ।আমি চাইছি তারা তাদের মনের মত খুশি হয়ে যা ভালো লাগে তাদের জামাইকে দেক। জোর করে কিছু চেয়ে আনবো না। এখন আমার প্রশ্ন হলো খুশি হয়ে দিলে যেকোন জিনিসপত্র বা খাবার সামগ্রী শুশুর বাড়ি থেকে নেওয়া কি জায়েজ হবে?? আর নিলে কি আমি গুনাহগার হবে?? ধন্যবাদ প্রিয় মুহতামাম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৮ মে, ২০২১
ঢাকা
২১ বার পড়া হয়েছে
৮২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমরা ছয় ভাই দুই বোন। বোনদের বিবাহ হয়ে গেছে। তিন ভাইয়ের আলাদা সংসারও আছে। আমরা দুই ভাই আলেম ও হাফেজ। আমরা তিন ভাই আব্বা-আম্মার সাথে আছি। আমাদের মধ্যে বড় ভাইয়ের আমল ভাল। তাই আব্বা-আম্মা তাকে নিয়ে হজে¦ গেছেন। আর তাকে ও ভাবিকে আর্থিক সহযোগিতাও করেন। আমাদের ভাইদের আবদারে আব্বা হজ¦ থেকে এসে আমাদের ৬ ভাইয়ের জন্য জমি ক্রয় করেছেন। তাতেও বড় ভাইকে অন্যদের থেকে বেশি দিয়েছেন।

উল্লেখ্য, এগুলো ওয়ারিস সম্পত্তি হিসেবে নয়, যা মৃত্যুর পর সন্তানরা পায়। এখন জানার বিষয় হল, আব্বার শুধু বড় ভাইকে নিয়ে হজে¦ যাওয়া এবং তারা স্বচ্ছল হওয়া সত্ত্বেও তাদেরকে আর্থিক সহযোগিতা করা ও বিষয়-সম্পত্তি বেশি দেওয়া ঠিক হয়েছে কি না?

নতুন জমিতে আমাদের বোনেরা অংশিদার হবে কি না? যদি হয় তাহলে কীভাবে হবে? অনুগ্রহ করে শরয়ী সমাধান দিয়ে উপকৃত করবেন।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৯ অক্টোবর, ২০২০
২২ বার পড়া হয়েছে