প্রশ্নঃ ১২১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছুদিন আগে আমার মা একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। আমি তখন মানত করেছিলাম, মা যদি সুস্থ হন তাহলে একটি ছাগল যবাই করে গরীবদের খাওয়াব। আল্লাহর রহমতে আমার মা ঐ রোগ থেকে মুক্তি পেয়েছেন। এদিকে আমার ছোট ভাইকে ছাগল কিনতে দিয়েছিলাম। সে যে ছাগল নিয়ে এসেছে তা ছোট। ৭/৮ মাস বয়স। আমাদের ইমাম সাহেব বলছেন, এই ছাগল দিয়ে মানত আদায় হবে না। হুযুরের কাছে জানতে চাই, আমাদের ইমাম সাহেবের কথা কি সঠিক? আর এই ছাগলটি আমরা কী করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনাদের ইমাম সাহেব ঠিকই বলেছেন। ছাগল যবাই করে গরীবদের খাওয়ানোর মানত করলে ছাগলের বয়স অন্তত এক বছর হওয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ৭/৮ মাসের ছাগল দ্বারা এখন আপনার মানত আদায় হবে না। তা এখন আপনি বিক্রিও করে দিতে পারবেন বা এর বয়স এক বছর পূর্ণ হওয়ার পর এটি দ্বারাও মানত আদায় করতে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান